Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস, হেরে গেলেন নারায়ণ মূর্তির জামাই ঋষি

দ্য ওয়াল ব্যুরো:‌ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে লিজের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এগিয়ে থাকলেও শেষ হাসি হাসলেন কনজারভেটিভ পার্টির প্রার্থী লিজ (Liz Truss)। আজ, সোমবার কনজা

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস, হেরে গেলেন নারায়ণ মূর্তির জামাই ঋষি

শেষ আপডেট: 5 September 2022 12:23

দ্য ওয়াল ব্যুরো:‌ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে লিজের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এগিয়ে থাকলেও শেষ হাসি হাসলেন কনজারভেটিভ পার্টির প্রার্থী লিজ (Liz Truss)। আজ, সোমবার কনজারভেটিভ পার্টির তরফে ভোটের ফল ঘোষণা করে এ কথা জানানো হয়েছে। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন লিজ।

গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শেষ হওয়া প্রাথমিক পর্বের ভোটাভুটিতে শীর্ষস্থানে ছিলেন ঋষি। টোরি সাংসদদের মধ্যে ১৩৭ জন ভোট দিয়েছিলেন ঋষিকে। লিজ (Liz Truss)পেয়েছিলেন ১১৩ ভোট। ১০৫টি ভোট পেয়ে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থেকে ছিটকে গিয়েছিলেন আর এক রক্ষণশীল নেত্রী পেনি মডান্ট।

উল্লেখ্য, ‘পার্টিগেট’-সহ একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে পদ ছাড়তে কার্যত বাধ্য হন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের পরবর্তী নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ফের ক্ষমতায় নিয়ে আসা লিজের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে বলে মনে করছে তাঁর দলেরই একাংশ।

লিজের পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস(Liz Truss)। ১৯৭৫ সালের ২৬ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্ম। বাবা জন কেনেথ এবং মা প্রিসিলা মেরি। বাবা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক। মা-ও ছিলেন শিক্ষক। লিজের বয়স যখন চার, তখন তাঁর পরিবার চলে আসে স্কটল্যান্ডে।

অক্সফোর্ডের মেরটন কলেজে পড়াশোনা করেছেন লিজ। অক্সফোর্ড ইউনিভার্সিটি লিবারেল ডেমোক্র্যাটসের প্রেসিডেন্ট এবং লিবারেল ডেমোক্র্যাট যুব ও ছাত্রদের জাতীয় নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি। তবে ১৯৯৬ সালে স্নাতক হওয়ার পর যোগ দেন কনজারভেটিভ পার্টিতে।

কাবুলের রুশ দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ গেল দুই রাষ্ট্রদূত সহ অন্তত ২০ জনের, আহত বহু


```