দ্য ওয়াল: ৬০ লক্ষ পাউন্ড দামের প্রাসাদ। তার মালিক অভিনেত্রী কাম মডেল লিজ হার্লি। হেয়ারফোর্ডশায়ারের সেই প্রাসাদে তিনি ছুটি কাটান। সেখানে হানা দিল ছিচঁকে চোর। জানাজানি হতে হইহই পড়ে গিয়েছে চারদিকে।
গত নভেম্বর মাসের এক রবিবারের রাতে প্রাসাদে চলছিল জমকালো ডিনার পার্টি। মান্যগণ্য অতিথিরা ছিলেন। আর ছিল লিজের ১৬ বছরের ছেলে দামিয়েন। এমন সময় দোতলার জানলা ভেঙে ঢুকে পড়লো চোর। অতিথিরা টের পেয়ে তাকে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু বৃথা চেষ্টা। ততক্ষণে চোর লিজের গুটিকতক দামি গয়না নিয়ে পালিয়েছে।
কিছুক্ষণের মধ্যে লিজ পুলিশে অভিযোগ জানান। তার পরে তদন্ত শুরু হয়। যদিও কেউ ধরা পড়েনি।
বাড়িতে চোর ঢোকার পর থেকে লিজ খুব ভয়ে ভয়ে আছেন। বাড়ির চারপাশে অনেক রক্ষী মোতায়েন করা হয়েছে। স্থানীয় এক সংবাদপত্র মন্তব্য করেছে, লিজের প্রাসাদ এখন দেখতে লাগছে ফোর্ট নক্সের মতো।