
শেষ আপডেট: 24 March 2022 14:26
দ্য ওয়াল ব্যুরো: ২৮ বছরের এক যুবকের সঙ্গে লিভ-ইন রিলেশনে জড়িয়ে পড়েছেন সত্তর ছুঁইছুঁই মহিলা। গোয়ালিয়রে (Gwalior) তাই নিয়ে হইচই। জানা গেছে, ওই মহিলার নাম রামকালী, বয়স ৬৭ বছর। ভোলু নামের ২৮ বছর বয়সি যুবকের সঙ্গে গড়ে উঠেছে তাঁর প্রেমের সম্পর্ক। দুই অসমবয়সি নারী-পুরুষ লিভ-ইন সম্পর্কে রয়েছেন (Live-In Relation)।
জন্মনিয়ন্ত্রণের পিল এবার ছেলেদের জন্যও! দুরন্ত আবিষ্কার গবেষকদের
শুধু তো সম্পর্কে থাকাই নয়, এ সম্পর্কে স্বীকৃতিও রয়েছে। ভোলু নিজে আদালতে গিয়ে তাঁদের এই লিভ-ইন রিলেশনকে আইনি সিলমোহর দিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রে সই-সাবুদ করিয়ে এনেছেন। কারণ তাঁরা ঠিক করেছেন তাঁরা বিয়ে করবেন না। তাই এই আইনি স্বীকৃতির দরকার ছিল বলে মনে করেছেন রামকালী, ভোলু দুজনেই।
লিভ-ইন সম্পর্কের জন্য এমন কোনও আদালতের কাগজপত্র দরকার হয় না। তবে ভবিষ্যতের কথা ভেবেই আইনের সহায়তা চেয়েছে এই অসমবয়সি যুগল। ভবিষ্যতে তাঁদের এই সম্পর্কে, এই একসঙ্গে থাকা নিয়ে কোনও সমস্যা হোক, চান না দুজনের কেউ।
যুবক-যুবতীর লিভ-ইন রিলেশন অর্থাৎ বিয়ে না করে সহবাসকে ভারতীয় সমাজ এখনও বাঁকা চোখেই দেখে। তবে এক্ষেত্রে বয়সের ফারাকটাও চোখে পড়ার মতোই। কিন্তু প্রেম তো বয়স দেখে না। গোয়ালিয়রের রামকালী আর ভোলুর জীবন আরও একবার সেই কথাই মনে করিয়ে দিল।