Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

লিভ-ইন সঙ্গীর হাতে খুন যুবক! প্রেমিকাকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ

সাংসারিক বিবাদেই লিভ-ইনে থাকা প্রেমিকার হাতে খুন হলেন প্রেমিক। মধুগড় এলাকার একটি বহুতল আবাসনে সিঁড়িতে দেহ পড়েছিল।

লিভ-ইন সঙ্গীর হাতে খুন যুবক! প্রেমিকাকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ

শেষ আপডেট: 28 February 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: সংসার করা না-পসন্দ। তাই বিয়ের পথে হাঁটেননি। সেই সাংসারিক বিবাদেই লিভ-ইনে থাকা প্রেমিকার হাতে খুন হলেন প্রেমিক। নাগেরবাজার থানায় এলাকার পূর্ব সিঁথিতে এই ঘটনায় আলোড়ন পড়েছে।

বুধবার পুলিশকে কেউ ফোন করে জানায় যে মধুগড় এলাকার একটি বহুতল আবাসনে সিঁড়িতে একটি দেহ পড়ে আছে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। সেখান থেকে সার্থক দাস (৩০) নামে এক যুবককে সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরেই এই ঘটনায় সার্থকের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাকে আটক করে নিয়ে আসা হয় নাগেরবাজার থানায়। পুলিশ জানিয়েছে, প্রথমে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে সে। কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদে ধারালো অস্ত্র দিয়ে সার্থককে খুনের কথা স্বীকার করে। কেন এই ঘটনাটি ঘটাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

পুলিশ জানতে পেরেছে, আগে বিয়ে করেছিল ওই তরুণী। দু'বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তারপর প্রায় এক বছর ধরে সার্থক দাসের সঙ্গে লিভ-ইন রিলেশনে ছিলেন। কী নিয়ে দুজনের অশান্তি বাঁধল তা খতিয়ে দেখছে পুলিশ। 


```