Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

তরুণী খুনের কিনারা, ধৃত সুপারি কিলার, লিভ ইন পার্টনার

দ্য ওয়াল ব্যুরো : গত ৭ মে দেরাদুন শহরে খুন হয়েছিলেন এক তরুণী। তিনদিনের মাথায় তার কিনারা করে ফেলল পুলিশ। ধরা পড়েছে ভাড়াটে খুনিও। যে খুনিকে নিয়োগ করেছিল, তরুণীর সেই লিভ ইন পার্টনারও ধরা পড়েছে। নিহত তরুণীর নাম সমরজাহান। বয়স ছিল ২৩। তাকে গুলি

তরুণী খুনের কিনারা, ধৃত সুপারি কিলার, লিভ ইন পার্টনার

শেষ আপডেট: 10 May 2019 19:22

দ্য ওয়াল ব্যুরো : গত ৭ মে দেরাদুন শহরে খুন হয়েছিলেন এক তরুণী। তিনদিনের মাথায় তার কিনারা করে ফেলল পুলিশ। ধরা পড়েছে ভাড়াটে খুনিও। যে খুনিকে নিয়োগ করেছিল, তরুণীর সেই লিভ ইন পার্টনারও ধরা পড়েছে। নিহত তরুণীর নাম সমরজাহান। বয়স ছিল ২৩। তাকে গুলি করে মারা হয়। শুক্রবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে ভাড়াটে খুনি গ্রেফতার হয়। পুলিশ জানিয়েছে, সমরজাহান রাকেশ গুপ্ত নামে এক ব্যক্তির সঙ্গে থাকত। সে বিয়ে করার জন্য রাকেশের ওপরে চাপ সৃষ্টি করতে থাকে। এদিকে রাকেশের পরিবারেও সমরজাহানকে কেন্দ্র করে অশান্তি দেখা যায়। তার সঙ্গে স্ত্রী সীমার নিয়মিত ঝগড়া হত। একসময় রাকেশ তার স্ত্রীকে জানায়, সে সমরজাহানের আচরণে তিতিবিরক্ত হয়ে উঠেছে। তার ছেলে কার্তিক ওই তরুণীকে খুনের ছক কষে। বাবা-মায়ের অনুমতি নিয়ে সে মুজফফরনগরে গিয়ে এক সুপারি কিলারের সঙ্গে যোগাযোগ করে। তার নাম মোমিন। সে জানায়, খুনের জন্য চার লক্ষ টাকা দিতে হবে। ২০১৮ সালের ডিসেম্বরে তাকে ২ লক্ষ টাকা অগ্রিম দিতে হয়। তরুণী খুনের পরে পুলিশ রাকেশ ও তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। তারা বলে, আমরা কিছু জানি না। তখন পুলিশ ইনফর্মারদের সাহায্যে মোমিনের সিন্ধান পায়। তাকে জেরা করলে সে কার্তিকের নাম বলে। কার্তিককে জেরা করে পুলিশ সব জানতে পারে। পরে রাকেশ ও সীমা গ্রেফতার হয়।

```