Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আচরণে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক লিটন দাসের (Litton Das) প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে ম্যাচে একটি নাটকীয় ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬তম ওভারে ঈশ সোধিকে ম

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আচরণে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি

শেষ আপডেট: 23 September 2023 15:34

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক লিটন দাসের (Litton Das) প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে ম্যাচে একটি নাটকীয় ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬তম ওভারে ঈশ সোধিকে মাঁকড়ীয় আউট করেছিলেন বাংলাদেশের বোলার হাসান মামুদ।

ঘটনাটি ঘটে হাসানের বোলিংয়ের সময় নন স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো সোধি ক্রিজে ছেড়ে বেরিয়ে যেতে তাঁকে রানআউট করে দেন। এই আউটের ধরণকে মাঁকড়ীয় আউট বলা হয়ে থাকে। এর আগে এমন আউট করে রবিচন্দ্রন অশ্বিন বিতর্ক সৃষ্টি করেছিলেন।

এবারও হাসান বেল তুলে নিলে আম্পায়ার আউটের নির্দেশ দেন। সোধি প্যাভিলিয়নে পথে হাঁটাও দিয়েছিলেন। সেইসময় বাংলাদেশের অধিনায়ক লিটন কথা বলেন সতীর্থ হাসানের সঙ্গে। এমনকী আম্পায়ারের সঙ্গে কথা বলে লিটন ফের মাঠে ফিরিয়ে আনেন কিউই ব্যাটারকে।

https://twitter.com/amber_twilight3/status/1705562017128460611

এই আউট ক্রিকেটের বিরোধী। এটি নিয়ে বিতর্ক রয়েছে। লিটন অবশ্য মহানুভবতার পরিচয় দিয়েছেন এ ক্ষেত্রে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।

সোধিও মাঠে ফিরে এসে জড়িয়ে ধরেন হাসানকে। এমনকী বাংলাদেশ দলনায়ক লিটনকেও ধন্যবাদ জানিয়েছেন। বড় বিষয় হল, সেইসময় সোধি ১৭ রানে ব্যাটিং করছিলেন। তারপর সোধি করেন ৩৯ বলে ৩৫ রান। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২৫৪ রানের টার্গেট রাখে।

শামির কবজির মোচড় এত নিখুঁত কেন? কী বললেন ছেলেবেলার কোচ


```