Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভয়াবহ আগুনে ঝলসে প্রাণ গেল ৯ বছরের ছেলের! মেদিনীপুরের গেটবাজারে সিলিন্ডার ফেটে বিপর্যয়

ভোর তিনটে নাগাদ সকলে যখন ঘুমে মগ্ন, তখনই দাউদাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়।

ভয়াবহ আগুনে ঝলসে প্রাণ গেল ৯ বছরের ছেলের! মেদিনীপুরের গেটবাজারে সিলিন্ডার ফেটে বিপর্যয়

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 July 2024 10:47

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল বছর নয়েকের বাচ্চা ছেলের! বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ মেদিনীপুরের গেট বাজার সংলগ্ন এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই আগুন লেগে যায় বলে অনুমান দমকলের। খান ছয়েক দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দু-তিনটি বাড়ি। 

স্থানীয় সূত্রের খবর, বাজার এলাকার একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেই এই কাণ্ড হয়েছে। ভোর তিনটে নাগাদ সকলে যখন ঘুমে মগ্ন, তখনই দাউদাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। পুড়ে যায় দোকান থেকে বাড়ি। 

জানা গেছে, পুড়ে যাওয়া বাড়িগুলির মধ্যেই একটিতে আগুনে ঝলসে যায় এক নাবালক। রানা নামের ওই ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। 

রানার ঠাকুমা জানিয়েছেন, ঘুমের মধ্যেই পুড়ে যায় তাঁর নাতি। তিনি বলেন, 'গায়ে আগুন নিয়ে বাচ্চাটা ভয়ে ছুটে চলে এসেছে। আর কথা বলতে পারেনি। ওর দাদুর গায়েও আগুন লেগেছে।' তিনি জানান, চোখের সামনে নাতিকে ও স্বামীকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মৃত নাবালকের বাবা বলেন, “আমি বাড়িতে ছিলাম না। রাত সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে। বলে, আগুন লেগেছে, ভাইয়ের কিছু হয়ে গিয়েছে, তুমি এসো। আমি দৌড়ে এসেছি আগুন শুনে। ততক্ষণে সব শেষ।' 


```