Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, দলে এলেন বিজয়

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেন লিটন দাস। বাংলাদেশের এই নামী তারকা প্রবল জ্বরে কাবু। তিনি দলের সহ অধিনায়কও ছিলেন। এই কেকেআর তারকার বদলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল খেলা এনামুল হক বিজয়কে (Liton Das ruled out of Asia

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, দলে এলেন বিজয়

শেষ আপডেট: 30 August 2023 13:07

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেন লিটন দাস। বাংলাদেশের এই নামী তারকা প্রবল জ্বরে কাবু। তিনি দলের সহ অধিনায়কও ছিলেন। এই কেকেআর তারকার বদলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল খেলা এনামুল হক বিজয়কে (Liton Das ruled out of Asia Cup Anamul Haque replacement)।

শ্রীলঙ্কায় এলপিএল খেলে এসে শেষ দিকে দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন লিটন (Litton Das ruled out of Asia Cup Anamul Haque replacement)। কিন্তু বাংলাদেশ দল যেদিন শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে উঠবে, সেদিনই জ্বরে পড়েন লিটন। তীব্র জ্বর থাকার কারণে শঙ্কা ছিল ডেঙ্গু হয়েছে কিনা। শেষমেশ জানা যায়, ডেঙ্গু নয়, ভাইরাল ফ্লুতে আক্রান্ত।

জ্বর কিছুটা কমলেও লিটন পুরোপুরি সুস্থ নন। জ্বরের কারণে শারীরিকভাবে খুবই কমজোরি তিনি। সব মিলিয়ে এশিয়া কাপের মত একটি টুর্নামেন্ট খেলার মত অবস্থায় নেই তিনি।

বাংলাদেশ দলের হয়ে এখনও পর্যন্ত ৪৪টি ওয়ানডে খেলে বিজয় রান করেছেন ১২৫৪। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে তিনটি। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে শেষ জাতীয় দলের খেলেছিলেন বিজয়।

বিজয়কে দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিজয় ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই ছিল। এছাড়া তাঁকে বাংলাদেশ টাইগার প্রোগ্রামেও খুব কাছ থেকে দেখেছি। বড় মঞ্চের জন্য বিজয় প্রস্তুত। বিজয় ভাল ব্যাটার, পাশাপাশি উইকেটকিপিংও করতে পারেন।

বাংলাদেশ দল:
শাকিব আল হাসান (অধিঃ), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হামান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আমেদ, শেখ মেহেদি হাসান, নঈম শেখ, শামিম হোসেন,তানজিদ হাসান তামিম, তানজিম হাসান শাকিব ও এমানুল হক বিজয়।

আরও পড়ুন: বিরল রোগের বেড়া ডিঙিয়ে রূপকথার প্রত্যাবর্তন মোহনবাগানের সার্জিও রামোসের


```