
শেষ আপডেট: 14 October 2022 09:07
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) অরবিন্দ কেজরিওয়ালের সরকারের মদ নীতির (Liquor policy) বিরুদ্ধে গত ছয় মাস ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের দুই তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ও সিবিআই। ওই মামলায় আজ সকাল থেকে দিল্লির ২৫ জায়গায় অভিযান (ED raid) শুরু করেছে ইডি। অভিযান চলছে মূলত মদের দোকান ও ডিলারদের অফিসে। এই মামলায় অভিযোগ, মদ নীতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ব্যবসায়ীরা আর্থিকভাবে উপকৃত হয়। অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে এর বিনিময়ে ঘুষ নিয়েছেন আপের নেতা-মন্ত্রীরা।
ইডি এখনও পর্যন্ত এই মামলায় একাধিক অভিযান চালিয়েছে। গত মাসে এই মামলায় মদ ব্যবসায়ী এবং মদ উৎপাদনকারী কোম্পানি ইন্দোস্পিরিটের ম্যানেজিং ডিরেক্টর সমীর মাহান্দ্রুকে গ্রেফতার করেছে।
ইডির বেআইনি অর্থ লেনদেনের মামলাটির মূল এফআইআরটি দায়ের করে সিবিআই। তাতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং বেশ কয়েকজন অফিসার ও মদ ব্যবসায়ীর নাম রয়েছে।
দিল্লি উপ রাজ্যপাল বিকে সাকসেনা দিল্লির আবগারি নীতি নিয়ে ওঠা অনিয়ম সম্পর্কে সিবিআই তদন্তের সুপারিশ করেন। এই কেলেঙ্কারিতে এখনও পর্যন্ত ১১জন আবগারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
‘বুকে পা দেব’, হুঙ্কার দিলীপের, বেলদায় মর্নিং ওয়াক যুদ্ধে তৃণমূল-বিজেপি