
শেষ আপডেট: 6 November 2022 06:52
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই চোটের কারণে পিএসজির হয়ে মাঠেই নামতে পারলেন না লিওনেল মেসি (Lionel Messi)। কাতার বিশ্বকাপের আগে মেসির এই চোট চিন্তায় ফেলেছে আর্জেন্টিনাকে।
মেসির চোটের কথা চাউর হতেই বিশ্বকাপে মেসির খেলা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ফুটবল মহলে। প্রশ্ন উঠছে, খেলতে পারবেন তো তিনি? সংবাদমাধ্যম সূত্রের খবর, মেসির চোট খুব একটা গুরুতর নয়। দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি। বর্তমানে মেসি রয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে।
লরিয়েন্টের বিরুদ্ধে পিএসজির ম্যাচে চোটের কারণে নামতে পারেননি মেসি। তবে পিএসজি কর্তারা আশা করছেন, বিশ্বকাপে নামার আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচ অক্সরের বিরুদ্ধে খেলবেন ফুটবল রাজপুত্র।
এদিকে গোটা মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। পিএসজির হয়ে ১৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। শুধু নিজে গোল করা নয়, ১৪টি গোল করতে সাহায্য করেছেন মেসি। এমনকী আর্জেন্টিনার হয়েও দারুণ খেলেছেন তিনি। একটি হ্যাটট্রিকও আছে তাঁর নামের পাশে। তাই আসন্ন বিশ্বকাপে মেসির দিকেই তাকিয়ে আর্জেন্টিনা ভক্তরা। তবে চোট গুরুতর নয় জেনে কিছুটা স্বস্তিতে আর্জেন্টিনা।
ব্যাটে বল লাগার পরেও এলবিডব্লিউ! সাকিবের আউট নিয়ে চরম বিতর্ক