Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুযোগে বিধায়ক কিনতে চাইছে বিজেপি, অভিযোগ শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রপতি শাসনের সুযোগ নিয়ে মহারাষ্ট্রে বিধায়ক কেনাবেচার খেলায় নেমেছে বিজেপি। শনিবার দলীয় মুখপত্র ‘সামনা’-য় বিজেপি সম্পর্কে এমনই মন্তব্য করল শিবসেনা। বিধায়ক কেনাবেচাকে তুলনা করা হয়েছে ক্রিকেটের ম্যাচ ফিক্সিং-এর সঙ্গে। কিছ

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুযোগে বিধায়ক কিনতে চাইছে বিজেপি, অভিযোগ শিবসেনার

শেষ আপডেট: 16 November 2019 06:47

দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রপতি শাসনের সুযোগ নিয়ে মহারাষ্ট্রে বিধায়ক কেনাবেচার খেলায় নেমেছে বিজেপি। শনিবার দলীয় মুখপত্র ‘সামনা’-য় বিজেপি সম্পর্কে এমনই মন্তব্য করল শিবসেনা। বিধায়ক কেনাবেচাকে তুলনা করা হয়েছে ক্রিকেটের ম্যাচ ফিক্সিং-এর সঙ্গে। কিছুদিন আগে বিজেপি সভাপতি অমিত শাহ এবং মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাতিল বলেন, ১৪ জন নির্দল সহ ১১৯ জন বিধায়ক তাঁদের পক্ষে আছেন। বিজেপির সমর্থন ছাড়া কোনও দলের পক্ষে মহারাষ্ট্রে সরকার গড়া সম্ভব নয়। ওই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে ‘সামনা’-র সম্পাদকীয়তে। শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে, “অমিত শাহ বলেছেন, যে দলের ১৪৫ জন বিধায়ক আছে, তারাই সরকার গড়বে। সাংবিধানিকভাবে তিনি ঠিকই বলেছেন। এখন অনেকে বলছেন, বিজেপিই সরকার গড়বে। তাঁরা তো আগেই রাজ্যপালের কাছে বলে এসেছেন, সরকার গঠনের মতো গরিষ্ঠতা তাঁদের নেই। তাহলে এখন তাঁরা সরকার গড়ার কথা বলছেন কী করে?” এর পরে শিবসেনা প্রশ্ন তুলেছে, “তাহলে বিজেপি কি রাষ্ট্রপতি শাসনের সুযোগে গরিষ্ঠতা অর্জন করেছে?” অমিত শাহ শিবসেনাকে কটাক্ষ করে বলেন, বিজেপি যেমন সরকার গঠনের চেষ্টা করছে, তেমন উদ্ধব ঠাকরের দলও করতে পারে। কিন্তু কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বাঁধলেও তারা সরকার গঠনের মতো গরিষ্ঠতা পাবে কি? শিবসেনা জানিয়েছে, তাদের সঙ্গে কংগ্রেস ও এনসিপির জোট হলে বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১৫৪। অর্থাৎ তারা স্বচ্ছন্দে সরকার গড়তে পারবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি মহারাষ্ট্রের রাজনীতিতে ডামাডোলের সঙ্গে ক্রিকেটের তুলনা করেছিলেন। তিনি বলেন, “ক্রিকেট ও রাজনীতিতে সব কিছুই ঘটতে পারে। কখনও হয়তো আপনার মনে হবে ম্যাচে হেরে যাচ্ছেন, কিন্তু খেলার শেষে দেখা যাবে ফলাফল হয়েছে উল্টো”। ‘সামনা’-য় পালটা বলা হয়েছে, এখনকার দিনের স্পোর্টসে খেলার ভাগ কম, বাণিজ্যের ভাগ বেশি। এই প্রসঙ্গেই বলা হয়েছে, বিজেপি ম্যাচ ফিক্সিং-এর চেষ্টা করছে। রাজনৈতিক পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। সম্পাদকীয়তে বলা হয়েছে, “ক্রিকেটে নানাভাবে ম্যাচ ফিক্সিং হয়। যে জেতে তার সত্যিই যোগ্যতা আছে কিনা, তা নিয়ে সন্দেহ থাকে। গড়করি যে মহারাষ্ট্রের রাজনীতির সঙ্গে ক্রিকেটের মতো একটি থ্রিলিং গেমের তুলনা করবেন তাতে আশ্চর্যের কিছু নেই।”

```