Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ভুল করে লাইক দিয়েছিলেন জামিয়ার ছাত্রের টুইটে, শুধরে নিয়ে বললেন অক্ষয় কুমার

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশকে খোঁচা দিয়ে যে টুইটটি করা হয়েছিল, ভুল করে তাতে লাইক দিয়ে দিয়েছিলেন বলে জানালেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে রবিবার ওই বিশ্ববিদ্যালয়ে প্র

ভুল করে লাইক দিয়েছিলেন জামিয়ার ছাত্রের টুইটে, শুধরে নিয়ে বললেন অক্ষয় কুমার

শেষ আপডেট: 16 December 2019 10:37

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশকে খোঁচা দিয়ে যে টুইটটি করা হয়েছিল, ভুল করে তাতে লাইক দিয়ে দিয়েছিলেন বলে জানালেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে রবিবার ওই বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-বিক্ষোভ করছিল পড়ুয়ারা। সেই সংক্রান্ত একটি টুইটে লাইক দিয়ে ফেলেন অক্ষয় কুমার। সঙ্গে সঙ্গেই তিনি সেটি ‘আনলাইক’ করে দেন। তবে ততক্ষণে সেটি ছড়িয়ে পড়েছে। অক্ষয় বলেছেন, “আমি স্ক্রল করছিলাম। হয়তো তখনই হাত পড়ে ‘লাইক’ হয়ে গিয়েছিল, যখনই আমি ভুল বুঝতে পারি তখনই আনলাইক করে দিই। আমি কোনও ভাবেই এই আন্দোলনকে সমর্থন করি না।” https://twitter.com/akshaykumar/status/1206459188320317440?s=19 ওই টুইটে বলা হয়েছিল “বধাই হো, জামিয়ামে 'আজাদি মিলি হ্যায়' যার অর্থ হল, “অভিনন্দন, জামিয়া স্বাধীনতা পেয়েছে।” ওই ভিডিওয় দেখা যায় পুলিশ মারমুখী ও কোনও ছাত্র সেখানে নেই। অক্ষয় কুমার যেই ভ্রম সংশোধন করেন, তার এক ঘণ্টার মধ্যেই ১৮০০ রিটুইট হয়ে যায় এবং ৯০০০ লাইক পড়ে যায় তাঁর টুইটে। গত বছর তাঁকে কানাডার নাগরিক বলে উল্লেখ করা হতে তাও চলে আসে খবরে, যদিও অক্ষয় জানান যে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন। https://twitter.com/Shehla_Rashid/status/1206464711811686400 রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ছাত্রদের মারধর করা ও গ্রেফতার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তিন দিন আগে থেকেই এই অশান্তির সূত্রপাত। ক্যাবের বিরোধিতায় শুক্রবার থেকে আন্দোলনে নামেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারা। রবিবার তা চরম আকার ধারণ করে। এদিন নিউ ফ্রেন্ড কলোনিতে প্রথমে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মথুরা রোড-সহ একাধিক রাস্তা অবরূদ্ধ হয়ে যায় বিক্ষোভের জেরে। যান চলাচলের উপরে তীব্র প্রভাব পড়ে। কয়েক হাজার মানুষের বিক্ষোভে প্রায় স্তব্ধ হয়ে যায় রাজধানী। পরিস্থিতি সামাল দিতে নাকানিচোবানি খেতে হয় পুলিশকে। শেষমেশ লাঠিচার্জ থেকে কাঁদানে গ্যাস— বাদ পড়েনি কিছুই। রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়ে যায় পুলিশের। এর পরে উত্তেজনা আরও বাড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিকেলে, পুলিশের তাড়া খেয়ে ছাত্ররা ঢুকে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এর পরেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু ‘বহিরাগত’কে এদিন গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রথমেই প্রধান ফটকগুলি বন্ধ করে দেয় পুলিশ। তার পরেই গ্রেফতার করে কিছু বহিরাগতকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খানের অভিযোগ, “পুলিশ বাহিনী ক্যাম্পাসে ঢুকে পড়ে কোনও অনুমতি ছাড়াই। আমাদের কর্মী এবং ছাত্রদের মারধর করা হচ্ছে। তাদের ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।”

```