Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বড়দিনের আর কয়েকদিন!! জ্বলে উঠল নিউইয়র্কের ৭২ ফুটের ক্রিসমাস ট্রি

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মেরেকেটে একটা মাস। তারপরেই বড়দিন উদযাপনে মাতবেন বিশ্ববাসী। তবে, নিউইয়র্ক এখন থেকেই ক্রিসমাসের মেজাজে। তাই এই বছরেও নিউইয়র্কের ৭২ ফুট উঁচু ক্রিসমাস ট্রি হরেক রঙের আলোয় রঙিন হল। প্রতি বছরই ক্রিসমাস ইভের জানান দিতেই র

বড়দিনের আর কয়েকদিন!! জ্বলে উঠল নিউইয়র্কের ৭২ ফুটের ক্রিসমাস ট্রি

শেষ আপডেট: 29 November 2018 22:49

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মেরেকেটে একটা মাস। তারপরেই বড়দিন উদযাপনে মাতবেন বিশ্ববাসী। তবে, নিউইয়র্ক এখন থেকেই ক্রিসমাসের মেজাজে। তাই এই বছরেও নিউইয়র্কের ৭২ ফুট উঁচু ক্রিসমাস ট্রি হরেক রঙের আলোয় রঙিন হল। প্রতি বছরই ক্রিসমাস ইভের জানান দিতেই রঙিন আলোয় জ্বলে ওঠে নিউইয়র্কের রকফেলের সেন্টার ক্রিসমাস ট্রি। এবারেও হেরেফের হল না। প্রতি বছরই এই ক্রিসমাস ট্রি গানের ছন্দে একটু একটু করে পুরোটাই জ্বলে ওঠে। টানা ৮৫ বছর ধরে এভাবেই আলোকিত হচ্ছে ,আলো ছড়াচ্ছে। কীভাবে তৈরি হয়েছে প্রকাণ্ড এই বড়দিনের গাছ। জেনে নিন-
  • ৭২ ফুট ক্রিসমাস ট্রির ওজন ১২ টন
  • গাছটি সেজেছে ৩ মিটার উচ্চতার কয়েক হাজার স্টারে
  • প্রত্যেকটি স্টার ক্রিস্টলের
  • ৩ মিলিয়ন ক্রিস্টল ব্যবহার করা হয়েছে
  • পোলিস-আমেরিকান শিল্পী ড্যানিয়াল লিবেসকাইন্ড এই বছর গাছটিকে সাজিয়েছেন
  • ৮ কিলোমিটার তারে ১০ হাজার টুনি লাইট দিয়ে গাছটি সেজে উঠেছে
প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্রিসমাস ট্রি গোটা নিউয়র্ককে আলো দেবে। ২৫ ডিসেম্বর ২৪ ঘণ্টাই আলোকিত থাকবে এই গাছ। ৭ জানুযারি পর্যন্ত একভাবে জ্বলার পর গাছটিকে আমেরিকার একটি সমাজসেবী সংস্থাকে দান করা হবে। ১৯৩১ সাল থেকে একই নিয়মে জ্বলে ওঠে রকফেলের সেন্টার ক্রিসমাস ট্রি। এবারেও ক্রিসমাসের আগাম জানান দিয়েই আলোয় স্নান করেছে বড়দিনের বৃহৎ এই গাছ।        

```