Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বস্তির বৃষ্টিতেও দুর্ভোগ, ঘন ঘন বাজ পড়ে রাজ্যের নানা জায়গায় মৃত অন্তত ৬

বাজ পড়ে রাজ্যের নানা জায়গা থেকে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বস্তির বৃষ্টিতেও দুর্ভোগ, ঘন ঘন বাজ পড়ে রাজ্যের নানা জায়গায় মৃত অন্তত ৬

বাজ পড়ে মৃত্যু।

শেষ আপডেট: 6 May 2024 22:21

দ্য ওয়াল ব্যুরো: তুমুল ঝড়বৃষ্টিতে বিপদ ঘনাল রাজ্যের নানা প্রান্তে। সন্ধে থেকেই ঘন ঘন বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে কোথাও দেওয়াল ধসে প্রাণ গেছে, আবার কোথাও বাজ পড়ে মৃত্যু হয়েছে। ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। সূত্রের খবর, বাজ পড়ে রাজ্যের নানা জায়গা থেকে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

একটানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে আজ বিকেলের পর থেকেই ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনার কথাও বলেছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলে গেছে। সন্ধে নামতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি। ঘন ঘন বাজও পড়েছে। শহরের অনেক জায়গাতেই জল জমে গেছে। কোথাও গাছ ভেঙে পড়েছে।

বজ্রপাতে মৃত্যু হয়েছে কেতুগ্রামের খাটুন্দি গ্রামে বিশ্বনাথ থান্দার (৬৮)। মাঠ থেকে গরু চড়িয়ে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। কেতুগ্রামের পালিটা গ্রামে সুস্মিতা সোরেন (১৪) এক কিশোরী বজ্রপাতে জখম হয়েছে বলে খবর। 

 অন্যদিকে, পুরুলিয়ায় বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন ট্রাক্টর চালক প্রিয়রঞ্জন মাহাতো ( ৩০) এবং রাহুল কুমার (২১)। জখম আরও ২।

নদিয়াতেও ইটভাটায় দেওয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝোড়ো হাওয়ায় নাকাশিপাড়া থানার বড়গাছির একটি ইটভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হল যোগেশ্বর হেমব্রম (২৮) ও তালাকুড়ি হেমব্রম (২৫)।


```