Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীর কাছে ফিরে যাওয়ায় প্রেমিকাকে নৃশংসভাবে খুন, দোষীর যাবজ্জীবন সাজা হুগলিতে

তাকে ছেড়ে স্বামীর কাছে ফিরে যাওয়া মেনে নিতে পারেনি প্রেমিক। ব্যস্ত সময়ে জেলাশাসকের অফিসের সামনে ছুরি দিয়ে গলা কেটে খুন করে ফেলে প্রেমিকাকে। ২০২০ সালের চাঞ্চল্যকর সেই ঘটনায় সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত।

স্বামীর কাছে ফিরে যাওয়ায় প্রেমিকাকে নৃশংসভাবে খুন, দোষীর যাবজ্জীবন সাজা হুগলিতে

শেষ আপডেট: 15 December 2023 19:28

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তাকে ছেড়ে স্বামীর কাছে ফিরে যাওয়া মেনে নিতে পারেনি প্রেমিক। ব্যস্ত সময়ে জেলাশাসকের অফিসের সামনে ছুরি দিয়ে গলা কেটে খুন করে ফেলে প্রেমিকাকে। ২০২০ সালের চাঞ্চল্যকর সেই ঘটনায় সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। অভিযুক্ত সুশান্ত মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনান বিচারক। 

এই মামলার সহকারী সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য জানান, ২০২০ সালের ৮ মে সকাল এগারোটা নাগাদ হুগলির জেলাশাসকের দফতরের সামনে ছবি দে নামে এক বছর পঁয়ত্রিশের এক মহিলাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে সুশান্ত ওরফে তারক। ছবির স্বামী দীপঙ্কর দে বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। এরপর মহিলাকে গলা কেটে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাট সংলগ্ন নির্মীয়মাণ ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু হয়। ঘটনার তদন্তকারী অফিসার পুলক মণ্ডল নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দেন। প্রায় সাড়ে তিন বছর পর সেই মামলার সাজা ঘোষণা হল শুক্রবার।

সরকারি আইনজীবী জানান, দীপঙ্করের স্ত্রী ছবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তর সঙ্গে। স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে চলে এসেছিল। করোনার সময় আবার স্বামীর কাছে ফিরে যায়। ঘটনার দিন স্বামীর সঙ্গে জুতো কিনতে বেরিয়েছিলেন ছবি। পরোটা খেয়ে জুতো কিনে জেলাশাসকের দফতরের সামনে দিয়ে হেঁটে আসছিলেন। সে সময় সুশান্ত তার উপর ছুরি নিয়ে হামলা করে। তিনি বলেন, “চুঁচুড়ার অতিরিক্ত জেলা দায়রা বিচারক ফার্স্ট কোর্ট সঞ্জয়কুমার শর্মা অভিযুক্তকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন। আজ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনান। দশ হাজার টাকা জরিমানাও করা হয় তাকে। অনাদায়ে আরও ছয় মাস জেল।”

দীপঙ্কর দে বলেন, “আমার স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছিল সুশান্ত। ভুল বুঝতে পেরে সে ফিরে এসেছিল। সেই রাগে পাশবিকভাবে খুন করল। ওর সাজায় আমি খুশি।”


```