Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪৯ দিনের মাথায় রানাঘাট ডাকাতি কাণ্ডে সাজা ঘোষণা, ৪ দোষীর যাবজ্জীবন

সেনকো গোল্ড শো রুমের চুরির মামলায় ৪ জনকে যাবজ্জীবন শোনাল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। এই ঘটনায় এখনও ৩ জন ফেরার।

১৪৯ দিনের মাথায় রানাঘাট ডাকাতি কাণ্ডে সাজা ঘোষণা, ৪ দোষীর যাবজ্জীবন

শেষ আপডেট: 25 January 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সেনকো গোল্ড শো রুমের চুরির মামলায় ৪ জনকে যাবজ্জীবন শোনাল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। দোষীদের নাম কুন্দন কুমার যাদব, রিকি পাশওয়ান, ছোটু পাশওয়ান, রাজ পাশওয়ান। এই ঘটনায় এখনও ৩ জন ফেরার। ধৃত একজন গুলিবিদ্ধ হয়। পরে কলকাতা এনআরএস মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম মণিকান্ত কুমার যাদব। 

গত বছর ২৩ অগস্ট পুরুলিয়া ও রানাঘাটের সেনকো গোল্ডের দুই শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাট পুলিশের তৎপরতায় ৫ ডাকাত ধরা পড়ে। কিন্তু তিন জন পালিয়ে যায়। এই পাঁচ জনের মধ্যে একজন ছিল ১৯ বছরের মণিকান্ত। পালাতে গিয়ে পুলিশের গুলিতে জখম হয় সে। তাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল। 

এদিকে কুন্দন, রিকি, ছোটু, রাজকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায় ডাকাতির আগে তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। শো রুমে ডাকাতি করার জন্য রেইকিও করেছিল তারা। তাদের সকলেরই বাড়ি বিহারের বৈশালী জেলায়। 

বৃহস্পতিবারই চারজনকে সোনার দোকানে ডাকাতির কাণ্ডে দোষী সাব্যস্ত করে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। শুক্রবার ছিল সাজা ঘোষণার দিন। তাই এদিন সকালে ফের চারজন দোষীকে আদালতে তোলা হয়। ঘটনার ১৪৯ দিনের মাথায় রানাঘাটে ডাকাতির ঘটনায় চার দোষীর সাজা ঘোষণা করল আদালত। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় সাড়ে তিনশো পাতার চার্জশিট জমা করা হয়েছিল। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছিল।


```