Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আদানির ক্ষতিতে এলআইসির বিপুল ক্ষতি, পড়ল শেয়ারের দামও, চাপের মুখে মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: শাক দিয়ে আর মাছ ঢেকে রাখে গেল না। শেয়ার বাজারের আদানি গোষ্ঠীর শেয়ারের দামের পতনের কারণে এবার এলআইসি (LIC- Life Insurance Corporation) তথা জীবন বিমা নিগমের শেয়ারের দাম পড়ল। বিজনেস টুডের হিসাব অনুযায়ী, শেয়ার বাজারে আদানি

আদানির ক্ষতিতে এলআইসির বিপুল ক্ষতি, পড়ল শেয়ারের দামও, চাপের মুখে মোদী সরকার

শেষ আপডেট: 24 February 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো: শাক দিয়ে আর মাছ ঢেকে রাখে গেল না। শেয়ার বাজারের আদানি গোষ্ঠীর শেয়ারের দামের পতনের কারণে এবার এলআইসি (LIC- Life Insurance Corporation) তথা জীবন বিমা নিগমের শেয়ারের দাম পড়ল।

বিজনেস টুডের হিসাব অনুযায়ী, শেয়ার বাজারে আদানির সাতটি লিস্টেট কোম্পানির দাম ধস নামার কারণে, এলআইসির নোশানাল লস তথা আপাত ভাবে ক্ষতি হয়েছে ৪৯ হাজার ৭২৮ কোটি টাকার। আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস এবং অম্বুজা সিমেন্টের শেয়ারে এলআইসি-র যে বিনিয়োগ ছিল তার মূল্য কমে ৩৩,২৪২ কোটি টাকা হয়েছে। সেই মূল্য ডিসেম্বর মাসে ছিল ৮২ হাজার ৯৭০ কোটি টাকা।

অর্থাৎ আদানি শিল্পগোষ্ঠীতে এলআইসি যে বিনিয়োগ করেছিল, তা নেগেটিভ হয়ে গিয়েছে। যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল এবং তার পর যে বৃদ্ধি আশা করা হয়েছিল, তা তো হয়নি বরং সেই সম্পদের পরিমাণ কমে গিয়েছে।

শুক্রবার বাজার শুরু হওয়ার সময়ে এলআইসির শেয়ার প্রতি দাম ছিল ৫৯০.৯০ টাকা। কিন্তু যেই খবর রটে যে আদানি শিল্পগোষ্ঠীতে এলআইসি-র বিনিয়োগ নেগেটিভ হয়ে গেছে, ওমনি শেয়ারের দাম পড়তে শুরু করে।

আদানি শিল্পগোষ্ঠীতে বিনিয়োগ নিয়ে এলআইসির উদ্দেশে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সাধারণ মানুষের টাকা বিপন্ন হচ্ছে। একই অভিযোগ কংগ্রেসেরও। এই পরিস্থিতিতে এলআইসি বারবার এই দাবিই করেছে যে তাদের বিনিয়োগ সুরক্ষিত রয়েছে। তা ছাড়া আদানিতে তাদের এক্সপোজার মোট সম্পদের তুলনায় একেবারে কিছুই নয়। কিন্তু শুক্রবারের পরিস্থিতির পর সেই যুক্তি টিকছে না বলেই অনেকের মত।

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে হিন্ডেনবার্গের রিপোর্টের পরই আদানির শেয়ারে ধস নামা শুরু হয়। আদানি শিল্পগোষ্ঠী অবশ্য হিন্ডেনবার্গের রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করেছে। কিন্তু ওই ঘটনার পরই প্রশ্নের মুখে পড়ে এলআইসি এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। পর্যবেক্ষকদের অনেকের মতে, এর ফলে চাপে পড়বে কেন্দ্রে মোদী সরকারও। কারণ, দেশের বিপুল সংখ্যক মানুষের ক্ষুদ্র সঞ্চয় রয়েছে জীবন বিমায়।

আদানি কাণ্ড নিয়ে মিডিয়ার মুখ বন্ধ করা যাবে না, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট


```