
শেষ আপডেট: 7 March 2022 05:28
৩ মার্চ, এই বিশেষ দিনেও নেওয়া হয়েছে এক অনন্য উদ্যোগ। যে মানুষটি তাঁর জীবদ্দশায় ছাত্রছাত্রীদের বই পড়ার জন্য উৎসাহ দিতেন, যিনি মনে করতেন বই পড়লেই সত্যিকারের জ্ঞান ও শিক্ষার উন্মেষ সম্ভব, তাঁরই মৃত্যুবার্ষিকীতে উদ্বোধন করা হল হৃষিকেশ সাহা স্মৃতি গ্রন্থাগার (Library)। যেখানে সব ক্লাসের সব বিষয়ের পাঠ্যবই ও রেফারেন্স হাতের কাছেই পেয়ে যাবে পড়ুয়ারা। একইসঙ্গে এলাকার দুঃস্থ বাসিন্দাদের মধ্যে শাড়ি ও মিষ্টি বিতরণ করে স্বর্গীয় ঋষিকেশ সাহার স্মৃতিতে উৎসর্গ করা হয় এদিন।
হৃষিকেশ সাহার সুযোগ্য পুত্র রূপক সাহা জনপ্রিয় সোনার গয়নার প্রতিষ্ঠান শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্নধার। তিনি জানালেন, হৃষিকেশ সাহা মেমোরিয়াল চ্যারিটেবল ডিসপেন্সারিকে একটা মডেল প্রোজেক্ট হিসাবে তৈরি করতে চান। এই দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'তাঁদের জন্যই নাগরিকদের পরিষেবার উন্নতি হচ্ছে ও মানুষের জীবনের মান বেড়েছে।'
আরও পড়ুন: বইমেলায় অনুবাদে হাত মেলাল বাংলা আর স্প্যানিশ! সঙ্গী ‘ঘরে বাইরে’
অন্যদিকে লাল বাহাদুর ব্যায়ামাগারের সভাপতি প্রণব সরকার বলেন, 'আজকের এই দিনটা আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। আমাদের প্রিয় হৃষিকেশদা সারা জীবন পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য কাজ করে গেছেন।'
রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতন লাল নাথ ‘হৃষিকেশ সাহা স্মৃতি গ্রন্থাগার’ উদ্বোধন করে বলেন, “আমরা ধন্যবাদ জানাই এই ধরনের মানবসেবা, সমাজসেবার প্রচেষ্টাকে ।আজকের এই ঘটনা থেকে আমাদের সামনের দিকে তাকাতে হবে।”
এদিনের অনুষ্ঠান শেষে স্বর্গীয় হৃষিকেশ সাহার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।