Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইলে অশ্লীল মেসেজ উবের চালকের

দ্য ওয়াল ব্যুরো: এক তরুণীকে মোবাইলে অশ্লীল মেসেজ পাঠিয়েছিল জনৈক উবের চালক। ফাঁদ পেতে সেই চালককে ধরে বেধড়ক মারধর করলেন তরুণী ও তাঁর বাড়ির লোকজন। সেই মারধরের ভিডিও ছবি তুলে আপলোড করে দিলেন ইন্টারনেটে।  তারপরে অভিযুক্তকে তুলে দিলেন পুলিশের হাত

মোবাইলে অশ্লীল মেসেজ উবের চালকের

শেষ আপডেট: 16 June 2018 10:42

দ্য ওয়াল ব্যুরো: এক তরুণীকে মোবাইলে অশ্লীল মেসেজ পাঠিয়েছিল জনৈক উবের চালক। ফাঁদ পেতে সেই চালককে ধরে বেধড়ক মারধর করলেন তরুণী ও তাঁর বাড়ির লোকজন। সেই মারধরের ভিডিও ছবি তুলে আপলোড করে দিলেন ইন্টারনেটে।  তারপরে অভিযুক্তকে তুলে দিলেন পুলিশের হাতে। হরিয়ানার ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম জসবির সিং।  বয়স ৩৮। অভিযোগকারিণী জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি উবেরের ট্যাক্সিতে চড়েন। সেই ট্যাক্সির চালক ছিলেন জসবির সিং। সে তরুণীর ফোন নম্বর নেয়। কিছুদিন পর থেকে ওই তরুণীর মোবাইলে অশ্লীল মেসেজ আসতে থাকে। তরুণীর এক বান্ধবীর নাম করে আসছিল মেসেজ। তিনি ওই বান্ধবীর সঙ্গে দেখা করেন। বান্ধবী জানান তিনি কোনও মেসেজ পাঠাননি। তখন ওই তরুণী জসবিরকে বাড়ির কাছে আসতে বলেন।  জসবির এলে তাকে ধরে ফেলেন তরুণীর বাড়ির লোকজন।

```