Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দীপাবলির পরেই বিস্ফোরণে উড়ে যাবে কেদার-বদ্রি! জঙ্গিদের হুমকি চিঠিতে ঘুম উড়েছে পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র দিন দশেক। তারপরেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে (blow up) কেদারনাথ (Kedarnath) এবং বদ্রিনাথ মন্দির (Badrinath Temple)। শুধু মন্দিরই নয়, উত্তরাখণ্ডের একাধিক রেল স্টেশনও নাকি উড়িয়ে দেওয়া হবে! এমনই হুমকি (threat)

দীপাবলির পরেই বিস্ফোরণে উড়ে যাবে কেদার-বদ্রি! জঙ্গিদের হুমকি চিঠিতে ঘুম উড়েছে পুলিশের

শেষ আপডেট: 16 October 2022 14:59

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র দিন দশেক। তারপরেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে (blow up) কেদারনাথ (Kedarnath) এবং বদ্রিনাথ মন্দির (Badrinath Temple)। শুধু মন্দিরই নয়, উত্তরাখণ্ডের একাধিক রেল স্টেশনও নাকি উড়িয়ে দেওয়া হবে! এমনই হুমকি (threat) দিয়ে লেখা চিঠি এসে পৌঁছেছে হরিদ্বার রেল স্টেশনে। আর তাতেই ঘুম উড়েছে পুলিশের।

চিঠিটি পাওয়া গেছে গত ১০ অক্টোবর। রবিবার জিআরপির অতিরিক্ত পুলিশ সুপার অরুণা ভারতী এ কথা জানিয়েছেন। জানা গেছে, চিঠির প্রেরকর নাম জমির আহমেদ, তিনি জইশ-ই-মহম্মদের এরিয়া কমান্ডার। জম্মু এবং কাশ্মীরে 'জিহাদি'দের হত্যা করার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে সেই চিঠিতে। আগামী অক্টোবর উত্তরাখণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেলস্টেশন, যেমন হরিদ্বার, দেরদুন, রুরকি, কাঠগোদাম, নাজিয়াবাদ এবং কাশিপুরে বিস্ফোরণ ঘটানো হবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও ২৭ অক্টোবর কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দির সহ একাধিক তীর্থক্ষেত্র বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। হামলা চালানো হবে ভারত মাতা মন্দির, চণ্ডী দেবী মন্দির, মনসা মন্দির, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং হর কি পৌরি ঘাটেও, এমনটাই হুমকি দেওয়া হয়েছে সেই চিঠিতে।

চিঠিটি হাতে পান হরিদ্বার স্টেশনের সুপারিনটেনডেন্ট। সাধারণ পোস্টের মাধ্যমেই চিঠিটি এসে পৌঁছেছে বলে জানা গেছে। এরপরেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সি। এর আগেও একাধিকবার এই ধরনের হুমকি চিঠি পাওয়া গেছে বলে জানিয়েছেন অরুণা ভারতী। এই বছরেই কানওয়ার যাত্রার সময়েও রুরকিতে এরকম একটি চিঠি পাওয়া গিয়েছিল। তবে এই প্রথমবার এই বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। তিনি জানিয়েছেন, হুমকির বিষয়টি আদৌ সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য যেসব রাজ্যে এই ধরনের হুমকি চিঠি পাওয়া গেছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পাসপোর্ট বিভ্রাট! সুযোগ পেয়েও এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়া হল না রায়গঞ্জের আলমাসের


```