আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি! তদন্তে কলকাতা পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি। মঙ্গলবার হঠাৎই আলাপনবাবুর স্ত্রীর ঠিকানায় এই চিঠিটি আসে। যেখানে লেখা ছিল, "আপনার স্বামীকে মরতেই হবে। কেউ বাঁচাতে পারবে না।" এই চিঠি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
মাম
শেষ আপডেট: 26 October 2021 19:04
দ্য ওয়াল ব্যুরো: আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি। মঙ্গলবার হঠাৎই আলাপনবাবুর স্ত্রীর ঠিকানায় এই চিঠিটি আসে। যেখানে লেখা ছিল, "আপনার স্বামীকে মরতেই হবে। কেউ বাঁচাতে পারবে না।" এই চিঠি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
মামলা কলকাতা থেকে সরছে দিল্লিতে, ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাপন বন্দ্যোপাধ্যায়
স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠিটি আসে আলাপনবাবুর স্ত্রীর ঠিকানায়। যেখানে সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাকে খুনের হুমকি দেওয়া হয়। যা হাতে পাওয়ার পর স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ওঁর স্ত্রী। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়টি নবান্নের গোচরে আসে এবং তড়িঘড়ি তদন্তে নামে কলকাতা পুলিশ। জানা গেছে, এই চিঠি আসার পরই আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
একদিকে যখন মামলা-মোকদ্দমা নিয়ে ব্যস্ত আলাপন বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় এই হুমকি চিঠি আসা নিয়ে খানিক উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। উদ্বেগ রয়েছে নবান্নেও।

উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চিঠিটি এসেছে রাজাবাজার সায়েন্স কলেজের ঠিকানা থেকে। ঘটনাচক্রে, সোনালি দেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই চিঠির প্রেরকের জায়গায় নাম রয়েছে জনৈক গৌরহরি মিশ্রের। কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, ইতিমধ্যেই প্রেরকের খোঁজ করতে যাবতীয় তদন্ত শুরু হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'