Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজ্ঞানীদের থেকে শেখো, চন্দ্রযানের ব্যর্থতার পর তাঁরা হতাশা কাটিয়ে উঠেছেন, ছাত্রদের বললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রীর সঙ্গে ‘উইদাউট ফিলটার’ আলোচনায় পড়ুয়ারা। অনুষ্ঠানের নাম ‘পরীক্ষা পে চর্চা’। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে দু’হাজারের বেশি স্কুলছাত্র ও শিক্ষকের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মন থেকে পরীক্ষাভী

বিজ্ঞানীদের থেকে শেখো, চন্দ্রযানের ব্যর্থতার পর তাঁরা হতাশা কাটিয়ে উঠেছেন, ছাত্রদের বললেন মোদী

শেষ আপডেট: 20 January 2020 08:10

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রীর সঙ্গে ‘উইদাউট ফিলটার’ আলোচনায় পড়ুয়ারা। অনুষ্ঠানের নাম ‘পরীক্ষা পে চর্চা’। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে দু’হাজারের বেশি স্কুলছাত্র ও শিক্ষকের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মন থেকে পরীক্ষাভীতি দূর করার জন্য ‘মোটিভেশনাল স্পিচ’ দিলেন তিনি। সেখানেই উল্লেখ করলেন ইসরোর বিজ্ঞানীদের কথা। শুরুতেই ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “এস কথা বলা যাক। এই অনুষ্ঠানের নাম উইদাউট ফিল্টার। ঠিক আছে, সেভাবেই কথা বলা যাবে। আমরা বন্ধুর মতো কথা বলব।” এরপর মিডিয়ার উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, “আমি যদি কোনও ভুল করি, আমার মিডিয়ার বন্ধুরা খুশি হবেন।” https://twitter.com/narendramodi/status/1219118853176709121 ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আমি ভাবলাম, এই অনুষ্ঠানের সঞ্চালনা করব। তাতে তোমাদের বাবা-মায়ের কাজ কিছুটা কমবে। আমি তো তোমাদের পরিবারেরই অংশ, তাই নয় কি?” প্রধানমন্ত্রীকে প্রথম প্রশ্ন করে এক ছাত্রী। তার আগে সে অবশ্য স্বীকার করে, পরীক্ষার জন্য তার ‘মুড অফ’। মোদী তখনই ইসরোর বিজ্ঞানীদের কথা উল্লেখ করেন। তাঁর কথায়, “গতবছর ইসরোর ল্যান্ডার চাঁদের বুকে ঠিকমতো নামতে পারেনি। তাতে বিজ্ঞানীরা প্রথমে হতাশ হয়েছিলেন। পরে হতাশা কাটিয়ে উঠেছেন।” পরে তিনি বলেন, “ব্যর্থতা থেকেও অনেক শিক্ষা নেওয়ার আছে। হতাশা যেন আমাদের পরাজিত করতে না পারে।” এই নিয়ে তিনবার ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান করছেন মোদী। তাতে যে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে, দেশ জুড়ে এক প্রবন্ধ রচনার প্রতিযোগিতার মাধ্যমে তাদের বেছে নেওয়া হয়েছিল। মোদী আগে টুইট করে বলেন, আমরা ছাত্রছাত্রীদের জানাতে চাই, তারা যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আমরাও তাদের সঙ্গে আছি। https://twitter.com/narendramodi/status/1218872015324508161

```