Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

একবার নির্মূল হওয়ার পরে ভারতে ফিরে এসেছে কুষ্ঠরোগ, আক্রান্ত কয়েক লক্ষ

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস ধরেই দেওনারের বাসিন্দা সুহেইলের ডান হাতের কনুইয়ের নীচে একটা কালো ছোপ দেখা গিয়েছিল। সুহেইল প্রথমে বিশেষ গুরুত্ব দেননি। কারণ সেখানে যন্ত্রণা ছিল না। ২৪ বছরের সুহেইল মুম্বই সেন্ট্রালে এক ইউথ হোস্টেলের ম্যানেজার। গতবছ

একবার নির্মূল হওয়ার পরে ভারতে ফিরে এসেছে কুষ্ঠরোগ, আক্রান্ত কয়েক লক্ষ

শেষ আপডেট: 28 January 2019 10:42

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাস ধরেই দেওনারের বাসিন্দা সুহেইলের ডান হাতের কনুইয়ের নীচে একটা কালো ছোপ দেখা গিয়েছিল। সুহেইল প্রথমে বিশেষ গুরুত্ব দেননি। কারণ সেখানে যন্ত্রণা ছিল না। ২৪ বছরের সুহেইল মুম্বই সেন্ট্রালে এক ইউথ হোস্টেলের ম্যানেজার। গতবছর জুলাই মাসে তাঁর সহকর্মীরা হাতের দাগটি দেখে বলেন, ওটা কুষ্ঠ রোগের চিহ্ন হতে পারে। ভয় পেয়ে সুহেইল এক চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন। তিনি সুহেইলকে পাঠালেন বম্বে লেপ্রসি প্রজেক্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার চুনাভাট্টি ক্লিনিকে। সেখানে পরীক্ষা করে ডাক্তাররা বললেন, কুষ্ঠই হয়েছে তাঁর। এখন সুহেইলকে ছয় মাস ধরে চিকিৎসা করাতে হবে। তাঁর সৌভাগ্য, আগেভাগে রোগ ধরা পড়েছে। ২০০৫ সালে ঘোষণা করা হয়েছিল, ভারত থেকে কুষ্ঠ রোগ নির্মূল করা গিয়েছে। কিন্তু কয়েক বছর আগে নিঃশব্দে ফিরে এসেছে ওই রোগ। ২০১৮ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৩৬২ জনের শরীরে কুষ্ঠ ধরা পড়েছে। গত পাঁচ বছরে শুধু মুম্বই শহরেই কুষ্ঠ ধরা পড়েছে আড়াই হাজার মানুষের শরীরে। চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে লক্ষ করছেন, নতুন করে ফিরে আসার পরে কুষ্ঠ এমন সব অঞ্চলে ছড়িয়ে পড়ছে যেখানে আগে ওই রোগের প্রকোপের কথা শোনা যায়নি। তার চেয়েও ভয়ের কথা হল, নতুন যে ব্যক্তিদের কুষ্ঠ ধরা পড়েছে, দের ৬৩ শতাংশের ক্ষেত্রে দেখা গিয়েছে শরীরে কুষ্ঠের ছাপ আছে পাঁচটির বেশি জায়গায়। এর অর্থ তাঁদের দেহে কুষ্ঠরোগ অ্যাডভান্সড স্টেজে। দেরিতে রোগ ধরা পড়লে রোগীদের শরীরে নানা বিকৃতি দেখা যায়। সম্প্রতি যাদের দেহে কুষ্ঠ রোগের লক্ষণ ধরা পড়েছে, তাঁদের ১১ শতাংশের শরীরে বিকৃতি দেখা গিয়েছিল। নতুন করে যারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে, তাদের ১২ শতাংশ শিশু। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মুম্বইয়ের প্রতিটি এলাকাতেই কুষ্ঠ রোগের প্রকোপ লক্ষ করা গিয়েছে। কুষ্ঠ নির্মূল হয়ে গিয়েছে বলে ঘোষণার ১৪ বছর বাদে এখন সারা দেশে ওই রোগে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ। ২০১৭-১৮ সালে দেশে ১ লক্ষ ২৬ হাজার মানুষের দেহে কুষ্ঠ ধরা পড়েছিল। সারা বিশ্বে যত জনের শরীরে ওই রোগ ধরা পড়েছে, তাদের ৬০ শতাংশ ভারতের নাগরিক। ৫০ শতাংশ ক্ষেত্রে রোগী একেবারে অ্যাডভান্সড স্টেজে ডাক্তারের কাছে এসেছেন। আক্রান্তদের ৪০ শতাংশ মহিলা। আক্রান্ত শিশুর সংখ্যা ১২ হাজার।

```