Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানের মিনি-জু থেকে বেঙ্গল সাফারি পার্কে রওনা দিল চিতাবাঘের শাবক কৃষ্ণা

সোমবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল রমনার বাগান মিনি জু'তে। তৈরি ছিল গাড়ি। দুপুর পেরিয়ে বিকেলে উত্তরবঙ্গে রওনা দিল কৃষ্ণা। রমনার বাগান মিনি জুতেই ২০২১ সালে জন্ম নিয়েছিল সে।

বর্ধমানের মিনি-জু থেকে বেঙ্গল সাফারি পার্কে রওনা দিল চিতাবাঘের শাবক কৃষ্ণা

শেষ আপডেট: 11 December 2023 19:26

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কলকাতার আলিপুর চিড়িয়াখানায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রবিবারই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় দুই সাইবেরিয়ান বাঘ লারা ও আকামাসকে। এবার বর্ধমান জুওলজিকাল পার্ক থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির পথে চিতাশাবক কৃষ্ণা। জন্মের দু’বছর পর বর্ধমানের মিনি-জু থেকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণাকে। আপাতত কৃষ্ণার ঠিকানা হবে এখানেই। বিভাগীয় নিয়ম অনুযায়ী এটি রুটিন বদলি বলে বন দফতর সূত্রে জানা গেছে।

সোমবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল রমনার বাগান মিনি জু'তে। তৈরি ছিল গাড়ি। দুপুর পেরিয়ে বিকেলে উত্তরবঙ্গে রওনা দিল কৃষ্ণা। রমনার বাগান মিনি জুতেই ২০২১ সালে জন্ম নিয়েছিল সে। নয়ের দশকে প্রথম চিতাবাঘ নিয়ে আসা হয়েছিল রমনার বাগানে। প্রথমে অজয় নামে একটি পুরুষ চিতাবাঘ এবং কাঁকসা নামের স্ত্রী চিতাবাঘ থাকত এখানে। মাঝে বেশ কয়েক বছর কোনও চিতাবাঘ ছিল না। আবার কয়েকবছর আগে এনক্লোজার তৈরি করা হয়। নিয়ে আসা হয় দু'টি চিতাবাঘ। এখন তাদের সংখ্যা চার। তার মধ্যেই একটিকে পাঠানো হল উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে।  

সকাল থেকে চিতাবাঘটির নানা শারীরিক পরীক্ষা হয়। তারপর গাড়ি করে তাকে পাঠানো হল বেঙ্গল সাফারি পার্কে। বর্ধমান জুওলজিকাল পার্কের ভেটেরনারি সার্জন ডা: তপনকুমার ঘোষ জানান, চিতা বাঘটি সুস্থ আছে। এটির বিনিময়ে অন্য একটি চিতাবাঘকে এখানে আনা হবে। বর্ধমানের বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, “পশুর আদানপ্রদান স্বাভাবিক একটা ব্যাপার। কিছুদিন পরে অন্য একটি চিতাবাঘ আসবে এখানে। এছাড়াও সিলভার ফিজেন্ট, গোল্ডেন ফাউল আসার কথা। এখানে বাঘ আনারও পরিকল্পনা আছে। অনুমোদন পেলে নতুন বছর এখানে বাঘ আনা হবে।”


```