
শেষ আপডেট: 1 April 2023 10:42
দ্য ওয়াল ব্যুরো: খাদের ধারের পাহাড়ি (mountain) রাস্তা, তার উপরেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। রাস্তার উপরেই ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মানুষজন। তার মধ্যেই এক ব্যক্তিকে দেখা গেল, একটি চিতাবাঘকে রীতিমতো আদর করছেন তিনি (Leopard Plays With Man)। চিতাবাঘ আর তাঁর ভাবভাব দেখলে মনে হবে, দু'জন যেন বহুদিনের চেনা।
ছাড়িয়ে দিলেও চিতাবাঘটি বারবার এসে উঠছে ওই ব্যক্তির গায়ে। পিছনের দু'পায়ে ভর দিয়ে লম্বা হয়ে উঠে দাঁড়িয়ে সামনের দুই পা ওই ব্যক্তির বুকে তুলে দিয়ে দিব্যি আদর খাচ্ছে হিংস্র প্রাণীটি। যদিও সেই সময় তার মধ্যে হিংস্রতার কোনও লক্ষণ দেখা যায়নি। বাঘ আর মানুষের সেই খুনসুটি দেখতে রীতিমতো ভিড় জমে গেছে রাস্তায়। ভয় পেয়ে পালিয়ে না গিয়ে সকলেই হতবাক হয়ে দেখছেন সেই বিরল দৃশ্য।
এমনই একটি ভিডিও সম্প্রতির ভাইরাল হয়েছে ইন্টারনেটে যেখানে দেখা গেছে এই অদ্ভুত দৃশ্য। ৩০ সেকেন্ডের ছোট্ট ভিডিওটি পোস্ট করা হয়েছে 'হিউম্যান্স আর মেটাল' নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা রয়েছে, 'ভারতের পাহাড়ে চিতাবাঘের সঙ্গে হঠাৎ দেখা।'
https://twitter.com/HumanAreMetal/status/1641766477832527874?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641766477832527874%7Ctwgr%5Ee01c3bdbaa7a4730eb60f17ded5c9364d4e19ed7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Fsocial-viral%2Fleopard-plays-with-man-on-busy-road-stopping-traffic-video-of-random-encounter-of-big-cat-goes-viral-5019288.html
৩১ মার্চ বিকেল ৫.০৬ মিনিটে পোস্ট করা সেই ভিডিও ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রায় ৪০ হাজার মানুষ পছন্দ করেছেন সেটি। সেই সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে। অজস্রবার রিটুইট করা হয়েছে ভিডিওটি।
যদিও কোথায়, বা কবে এমন ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। অনেকেরই দাবি, এটি একটি পুরনো ভিডিও, নতুন করে সেটি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
বোকা বানানোর মজার ফন্দি! জানেন কোন দেশে কীভাবে পালন করা হয় এপ্রিল ফুল’স ডে