Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রণথম্বোরে তাজ হোটেলের সুইমিং পুলে জল খাচ্ছে লেপার্ড, পাশেই ঘন জঙ্গল, সামনে এল রোমাঞ্চকর ছবি

দ্য ওয়াল ব্যুরো: রণথম্বোর জাতীয় উদ্যানের মধ্যেই লাক্সারি তাজ হোটেল। তারই সুইমিং পুলে নিশ্চিন্তে জল খাচ্ছে পূর্ণবয়স্ক লেপার্ড। হোটেল লাগোয়া খোলামেলা সুইমিং পুলের ধারে বেশ কিছুক্ষণ বসে জিরিয়ে নিতেও দেখা যায় জঙ্গলের লেপার্ডকে। তারপর ধীরে সুস্থ

রণথম্বোরে তাজ হোটেলের সুইমিং পুলে জল খাচ্ছে লেপার্ড, পাশেই ঘন জঙ্গল, সামনে এল রোমাঞ্চকর ছবি

শেষ আপডেট: 15 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রণথম্বোর জাতীয় উদ্যানের মধ্যেই লাক্সারি তাজ হোটেল। তারই সুইমিং পুলে নিশ্চিন্তে জল খাচ্ছে পূর্ণবয়স্ক লেপার্ড। হোটেল লাগোয়া খোলামেলা সুইমিং পুলের ধারে বেশ কিছুক্ষণ বসে জিরিয়ে নিতেও দেখা যায় জঙ্গলের লেপার্ডকে। তারপর ধীরে সুস্থে জল খেয়ে সে তার পথ ধরে। সুইমিং পুলের ধারেকাছে কোনও ঘর আছে কিনা সেটা দেখা যায়নি। তবে সামনে থেকে লেপার্ডের জল খাওয়ার এই ভিডিও যিনি তুলেছেন তাঁকে সাহসী বলতেই হয় সন্দেহ নেই। রণথম্বোর ন্যাশনাল পার্কের ভেতরে এমন বেশ কয়েকটা লাক্সারি হোটেল আছে। আগে এগুলি ছিল হান্টিং লজ। পরে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়ে লাক্সারি হোটেল হয়ে গেছে। রণথম্বোর টাইগার রিজার্ভে সাফারি করতে আসা পর্যটকদের বেশিরভাগই জঙ্গল ও প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্যের স্বাদ নিতে এমন হোটেলেই বুকিং করেন। শ্বাপদ সংকুল ঘন জঙ্গলের মধ্যে এমন হোটেল শিরশিরাণি হান্টিং লজের অভিজ্ঞতা দেয় পর্যটকদের। https://twitter.com/Chopsyturvey/status/1306043740818042880 তাজ হোটেলও তার ব্যতিক্রম নয়। এই ভিডিও এখন টুইটারে ভাইরাল। অনেক টুইটারাইটই বলেছেন, তাজে এমন কয়েকটি পুল রয়েছে যেগুলি একদম জঙ্গলের ধার ঘেঁষা। যদিও পুলগুলির আশপাশে কোনও ঘর নেই। খোলামেলা পুলে লেপার্ড চলে আসার ঘটনা নতুন কিছু নয়। সাওয়াই মাধোপুর থেকে ঢিল ছোড়া দূরত্বে রণথম্বোর এক সময় ছিল জয়পুরের মহারাজার ব্যক্তিগত হান্টিং রিজার্ভ। বর্তমানে এই জাতীয় উদ্যানের হোটেলগুলির কাঠামোয় আধুনিকতার ছাপ লাগলেও, জঙ্গলের সঙ্গে এর সরাসরি যোগাযোগে কোনও পাঁচিল তুলে দেননি হোটেল কর্তৃপক্ষ। পর্যটকরা একই সঙ্গে বুনো প্রকৃতি আর বন্যপ্রাণের কাছাকাছি থাকতে পারেন। তাজ হোটেলেরও এটাই অন্যতম আকর্ষণের জায়গা। [caption id="attachment_260068" align="aligncenter" width="661"] রণথম্বোর টাইগার রিজার্ভ[/caption] উত্তর ভারতের অন্যতম বড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রই হল রণথম্বোর ন্যাশনাল পার্ক। ১৯৭৩ সাল থেকে এই জাতীয় উদ্যানকে প্রজোক্ট টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। রণথম্বোর মূলত রয়্যাল টাইগার বেঙ্গল টাইগারের জন্যই জনপ্রিয়। তবে ইন্ডিয়ান লেপার্ড, সম্বর, চিতল হরিণ, নীলগাইও এই জাতীয় উদ্যানের আকর্ষণ। ২০০৫ সালের বাঘ সুমারিতে দেখা গিয়েছিল এই জাতীয় উদ্যানে মোট ২৫টি রয়্যাল বেঙ্গল আছে, ২০১৪ সালে সেই সংখ্যাই বেড়ে ৬২ তে পৌঁছয়। ভারতে বাঘের সংখ্যা বাড়ায় এখন রণথম্বোরে ৭০ এর বেশি রয়্যাল বেঙ্গল আছে বলেই সরকারি সূত্রে জানা গিয়েছিল।

```