Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিয়ামির জনপ্রিয় রেস্তোরাঁয় সস্ত্রীক মেসি, বেকহ্যামরা, গান গাইলেন ভিক্টোরিয়া

দ্য ওয়াল ব্যুরো: যেটা বিশ্বের বাকিরা পারেননি, সেটাই করে দেখিয়েছেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। তিনি লিওনেল মেসিকে (Leo Messi) ইন্টার মিয়ামিতে খেলিয়ে দেখিয়ে দিয়েছেন ভালবাসা ও সম্পর্কে সব হয়। অর্থের থলি দিয়ে ঘুরে তারকার তারকাদের ম

মিয়ামির জনপ্রিয় রেস্তোরাঁয় সস্ত্রীক মেসি, বেকহ্যামরা, গান গাইলেন ভিক্টোরিয়া

শেষ আপডেট: 30 July 2023 19:15

দ্য ওয়াল ব্যুরো: যেটা বিশ্বের বাকিরা পারেননি, সেটাই করে দেখিয়েছেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। তিনি লিওনেল মেসিকে (Leo Messi) ইন্টার মিয়ামিতে খেলিয়ে দেখিয়ে দিয়েছেন ভালবাসা ও সম্পর্কে সব হয়। অর্থের থলি দিয়ে ঘুরে তারকার তারকাদের মন পাওয়া যায় না।

মেসি সেই কারণেই প্রতি ম্যাচে গোল করছেন, আর গ্যালারিতে মালিক বেকহ্যামকে দেখিয়ে অভিনব উচ্ছ্বাস দেখাচ্ছেন। সেটিও দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে।

শনিবার রাতে মেসি, বেকহ্যাম ও দলের অন্য এক তারকা সার্জিও বুসকেতসরা মিলে মিয়ামির জনপ্রিয় রেস্তোরায় নৈশভোজ সারলেন। সেই পার্টিতে ছিলেন তাঁদের প্রেমিকা ও স্ত্রীরাও। দেখা গিয়েছে বেকহ্যামের মডেল স্ত্রী ভিক্টোরিয়াকেও। যিনি আবার গানও গেয়েছেন। কোমর দুলিয়েছেন স্বামী বেকসও।

মেসি, বেকহ্যামদের সঙ্গে ডিনারে রয়েছেন তাঁদের স্ত্রীরাও। মিয়ামিতে।

এই রেস্তোরাঁর মালিক আবার ব্যাড বানি  ও ডেভিড গ্রুটম্যান। যাঁরা আমেরিকাসহ গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসায়ী। বিশ্বের বিভিন্ন শহরে এদের গ্রুপ রয়েছে।

নৈশভোজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন বেকহ্যাম পত্নী। ছবিতে দেখা গিয়েছে সস্ত্রীক লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম ও ডেভিড গ্রুটম্যানকে। মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো, ইসাবেলা গ্রুটম্যান ও ভিক্টোরিয়া একসঙ্গে ছবিও তুলেছেন। সঙ্গে ছিলেন বুসকেতসের বান্ধবী এলিনা গ্যালেরা।

বার্বাডোজে বিরাটকে ব্রেসলেট উপহার খুদে ফ্যানের, মিষ্টি ভিডিও মন কাড়ল সকলের


```