
শেষ আপডেট: 17 May 2023 06:26
দ্য ওয়াল ব্যুরো: বাণিজ্যিক এবং সেনাবাহিনীর বিমান একই সঙ্গে ওড়ে লে বিমানবন্দর থেকে (army and travelers felt relieved)। তবে মঙ্গলবার আচমকাই ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ (C-17) গ্লোবমাস্টার বিমানে দেখা যায় কিছু প্রযুক্তিগত ত্রুটি। এর ফলে, গতকাল সারাদিনই লেহ বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
আটটি বিমান বাতিল করা হয়েছিল গতকাল লে বিমানবন্দর থেকে। তবে, বুধবার সকালে সেই ত্রুটি সারিয়ে ফের শুরু করা হয়েছে উড়ান চলাচল (Leh airport flight resumes)। স্বাভাবিক হয়েছে লে বিমানবন্দরে উড়ান পরিষেবা। বুধবার সকালে একটি টুইটের মাধ্যমে উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার খবর দিয়েছেন লে বিমানবন্দর কর্তৃপক্ষ।
লে বিমান বন্দর থেকে বাণিজ্যিক উড়ানের পাশাপাশি, সেনাবাহিনীর বিমানও ছাড়ে এই বিমান বন্দর থেকেই। লাদাখের দুর্গম জায়গায় সেনাবাহিনীর যে কর্মীরা রয়েছেন সুরক্ষার দায়িত্বে তাঁদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের জন্য এই বিমানবন্দরই ব্যবহার করা হয়।
সেই কারণেই আচমকা বিমান পরিষেবা ব্যহত হওয়ার ফলে কপালে ভাঁজ পড়েছিল সাধারণ পর্যটক থেকে সেনাবাহিনীর কর্মীদেরও। ভারতের অন্যতম উঁচু এই বিমানবন্দর থেকে ইন্ডিগো, স্পাইসজেট এবং ভিস্তারা কোম্পানির প্রায় ২০টি বিমান প্রতিদিন যাতায়াত করে। ফলে, একদিনে এতগুলি বিমান বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির সম্ভাবনাও চিন্তায় ফেলেছিল বিমান কোম্পানিগুলিকে।
সিরাজের বিরিয়ানি, নতুন বাড়িতে মোগলাই ভোজে বিরাট, ডু'প্লেসিস