Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুভেন্দুর জেলায় উড়ল লাল আবির, হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বামেরা

পরিচালন সমিতি বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট ১৯ টি আসনে ২৮ মার্চ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়। 

শুভেন্দুর জেলায় উড়ল লাল আবির, হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বামেরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় উড়ল লাল আবির। হলদিয়া ডক ইনস্টিটিউটের (Haldia Dock Institute) পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়ী বাম (Left) সমর্থিত প্রগতিশীল জোট। পরিচালন সমিতি বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট ১৯ টি আসনে ২৮ মার্চ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়। 

শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্য়ে বিরোধ ক্রমশ বাড়ছে। দুই যুযুধানের চর্চায় একপ্রকার ঝাপসা হয়ে থাকা 'শূন্য' বামেদের খানিকটা অক্সিজেন জোগাল হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোট। 

তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসির ১জন সহ সভাপতি-সহ মোট ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা খাতাই খুলতে পারেনি। এর আগেও বাম সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করেছিল।

আইএনটিটিইউসি নেতৃত্বের দাবি, "আগামী দিনে যারাই আসুক তারা যেন ভালভাবে কাজ করে। আমরা প্রত্যেকেই কর্মচারী।" নিজেদের মধ্যে কোনও বিরোধ দেখতে চাইছে না তারা।

বাম নেতৃত্বের দাবি, "এর আগেও ক্ষমতায় ছিলাম আমরা। মাঝে ৮ বছর ছিলাম না। ইনস্টিটিউটে যা কিছু আজ অবধি হয়েছে তা আমাদেরই অবদান।"


```