Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে 'অপমান' করেছে বামেরা, প্রতিবাদে হাজরায় পথসভা তৃণমূল ফ্যামের

সোমবার হাজরা মোড়ে পথসভা করল তৃণমূলের ফ্যাম ফিয়ারলেস টিম। উপস্থিত ছিলেন ঋজু দত্ত, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে 'অপমান' করেছে বামেরা, প্রতিবাদে হাজরায় পথসভা তৃণমূল ফ্যামের

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 31 March 2025 22:03

দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ডের কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়ে একাধিক 'মিথ্যা দাবি' করা হয়েছে, এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানায় স্টুডেন্টস’ ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)- যুক্তরাজ্য শাখা। এই ঘটনার ধিক্কার জানিয়ে সোমবার হাজরা মোড়ে পথসভা করল তৃণমূলের ফ্যাম ফিয়ারলেস টিম। উপস্থিত ছিলেন ঋজু দত্ত, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।

বৃহস্পতিবার বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনিয়েই তৈরি হয় বিতর্ক। বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে বিগত ছ'বছর ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে না এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বারবার দমন করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিপীড়ন এবং আরজি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনার বিষয়েও মুখ্যমন্ত্রীর নির্লিপ্ত মনোভাবের তীব্র সমালোচনা করা হয়। 

এনিয়ে মাঠে নামেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এদিন তৃণমূল নেতা সৌরভ দাস মঞ্চে ভাষণ দিতে গিয়ে নারী ক্ষমতায়ন প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ করেন। বলেন, 'তোমরা নাকি নারী ক্ষমতায়নের কথা বলো তোমাদের সাহস কোথা থেকে এল অক্সফোর্ডের মাটিতে নারী শক্তিকে কালিমালিপ্ত করার। সিপিআইএমকে চিতায় তোলার সময় এসে গিয়েছে। দিকে দিকে বলে দিন কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিম পেলে ছাড়বেন না।'
 
মঞ্চে উপস্থিত ঋজু দত্ত এবিষয়ে দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্টের সমর্থন জানান। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যে। কিন্তু তাঁর সর্বশ্রেষ্ঠ প্রকল্প ৩৪ বছরের এই লাল চোখ দেখানো হার্মাদ দলকে হারিয়ে বলা 'বদল নয় বদল চাই।' সেদিন যদি দু'দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, বদলা নাও তারপর আমি বদল করব, তাহলে ওই দলকে আর বাংলায় দেখা যেত না।'

তৃণমূল নেতা মনে করেন, ওই ঘটনার প্রতিবাদে সকলের রাস্তায় নামা উচিত কারণ মাতৃসমা নেত্রীর অপমান হয়েছে। সকলের উদ্দেশে বলেন, 'তৃণমূল আবেগে দল করে, যারা এখনও রাস্তায় নামেননি তাঁদের বলব রাস্তায় নেমে প্রতিবাদ করতে। কারণ মায়ের অপমানের পরে যাঁরা বাড়িতে বসে থাকেন, প্রতিবাদ করেন না, আমার সন্দেহ হয় তাঁরা তৃণমূল কংগ্রেস করেন কি না।'

এই প্রসঙ্গে বামেদের তরফে যদিও পাল্টা কিছু বলা হয়নি এখনও।


```