Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অধীরের গড়ে ধরাশায়ী বাম-কংগ্রেস, তৃণমূলের দখলে রানিনগরের পঞ্চায়েত

অধীরের গড়ে ধরাশায়ী বাম-কংগ্রেস, তৃণমূলের দখলে রানিনগরের পঞ্চায়েত

শেষ আপডেট: 9 October 2023 21:11

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচনের দিন কংগ্রেসের জয়ী সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির বাকি ৬ কংগ্রেস সদস্য, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, বোর্ড গঠনের আগে তাঁদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলে জানিয়েছিল আদালত।

আদালতের নির্দেশ মেনে সোমবার রানিনগর-২ পঞ্চায়েত সমিতির ন’টি  স্থায়ী সমিতির নির্বাচন হয়। সেখানেই ২২-১৮ ভোটে বাম-কংগ্রেস জোটকে পরাস্ত করে রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করল তৃণমূল।

পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি হাত ছাড়া হওয়ার জন্য দলের একাংশ নির্বাচিত প্রতিনিধির ‘গদ্দারি’কে দায়ী করেছেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাম-কংগ্রেস জোটের বিদায়ী সভাপতি কুদ্দুস আলি। তিনি বলেন, “কংগ্রেসের তিনজন নির্বাচিত প্রতিনিধিকে তৃণমূল ভয় দেখিয়ে নিজেদের হেফাজতে নিয়েছিল বলে আমাদের ধারনা ছিল। কিন্তু এদিন স্পষ্ট হয়ে গেল, ওরা ক্ষমতার লোভে মানুষের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে গদ্দারি করল। তাই এই ফল।”

মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৭। এর মধ্যে বাম-কংগ্রেস জোট জয়ী হয় ১৪টি আসনে। কংগ্রেস ৯, সিপিএম ৪ এবং আরএসপি ১টি আসনে জয়ী হয়। বাম কংগ্রেস জোটের তরফ থেকে সভাপতি করা হয় কংগ্রেসের কুদ্দুস আলিকে। অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।

এরপরই কংগ্রেসের দখলে থাকা রানিনগর-২ পঞ্চায়েত সমিতি পুলিশের সহযোগিতায় তৃণমূল দখল করেছে অভিযোগে আদালতে গড়িয়েছিল মামলা। গত ১১ সেপ্টেম্বর ওই মামলার শুনানিতে বিচারপতি সিনহা রানিনগর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন।


```