Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লীনাকে 'পাগল' বললেন বিবেক অগ্নিহোত্রী, লোহার রড ঢুকিয়ে ধর্ষণের হুমকিও পেয়েছেন পরিচালিকা

দ্য ওয়াল ব্যুরো: লীনা মনিমেকলাই (Leena Monimekalai), এই মুহূর্তে সারা ভারত জুড়ে চর্চিত নাম। তাঁর পরিচালিত তথ্যচিত্র ‘কালী’ (Kaali) ছবির পোস্টার সামনে আসতেই শুরু হয় বিতর্ক। ছবির পোস্টারে তিনি কালী’কে দেখিয়েছেন সিগারেট ঠোঁটে। আর তাতেই শু

লীনাকে 'পাগল' বললেন বিবেক অগ্নিহোত্রী, লোহার রড ঢুকিয়ে ধর্ষণের হুমকিও পেয়েছেন পরিচালিকা

শেষ আপডেট: 12 July 2022 10:04

দ্য ওয়াল ব্যুরো: লীনা মনিমেকলাই (Leena Monimekalai), এই মুহূর্তে সারা ভারত জুড়ে চর্চিত নাম। তাঁর পরিচালিত তথ্যচিত্র ‘কালী’ (Kaali) ছবির পোস্টার সামনে আসতেই শুরু হয় বিতর্ক। ছবির পোস্টারে তিনি কালী’কে দেখিয়েছেন সিগারেট ঠোঁটে। আর তাতেই শুরু হয়েছে অশান্তি। ভারতের বিভিন্ন রাজ্য থেকে লীনা মনিমেকলাই-এর বিরুদ্ধে কেস করা হয়েছে। অনেকেই বলেছেন, দুই ধর্মের মধ্যে অশান্তি লাগানোর জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে; কেউ বা বলছে ইচ্ছাকৃত হিন্দু ধর্মকে অপমান করার জন্যই এই পোস্টার।

এবার এই বিতর্কের মাঝে মুখ খুললেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। গতকাল, ১১ই জুলাই, লীনা মনিমেকলাই-এর একটি ইন্টারভিউয়ের ভিডিও ট্যুইটারে শেয়ার করে বিবেক তাঁকে পাগল বলে দেগে দিয়েছেন। লীনা মনিমেকলাই তাঁর ভাবনায় কালী’কে অদ্ভুত এক মুক্ত শক্তি বলে উল্লেখ করেছেন।

লীনা মনিমেকলাই, তাঁর পোস্টারে দেখিয়েছেন একটি মহিলা কালী ঠাকুরের বেশে ঠোঁটে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে রয়েছে ত্রিশূল। আর পিছনে দেখা যাচ্ছে এলজিবিটিকিউ (LGBTQ)-এর পতাকা। এই পোস্টার দেখার পরে অনেকেরই মনে হয়েছে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন লীনা।

এরপর থেকেই লীনার উপরে এসেছে মুণ্ডচ্ছেদ করার দাবি, এসেছে খুনের হুমকি। লীনা সদ্য একটি হুমকির চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন ট্যুইটারে। সেখানে লোহার রড ঢুকিয়ে ধর্ষণের হুমকি দিতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লীনা লেখেন, ‘এই মানুষটা কেমন করে হিন্দু হতে পারে? এমন ব্যক্তির আবেগ কি থাকতে পারে? একটা ছবির পোস্টার কীভাবে তার ভাবাবেগে আঘাত করতে পারে? এ তো ধর্ষক! দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, গুয়াহাটি পুলিশ ইত্যাদি ইত্যাদি আপনারা কেমন করে এই মানুষটাকে আমার উপর আক্রমণ করতে দিতে পারেন আর এফআইআর নিয়ে আমাকে ভোগাতে পারেন?’

এত বিতর্কের পরেও লীনার স্পষ্ট জবাব তিনি একজন শিল্পী। তিনি যা করেছেন তা কেবলমাত্র শিল্পের জন্য। কারোর ভাবাবেগে আঘাত করার কোনও রকম ইচ্ছা তাঁর নেয়। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট কালী ঠাকুরের অবমাননা ও হিন্দু ভাবাবেগে আঘাতের দায়ে ডাক পাঠিয়েছে। আগামী ৬ আগস্টের মধ্যে লীনা মনিমেকলাইকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কোর্ট।

‘আমার কথা ভুল প্রমাণ করুক বিজেপি, যে কোনও থানায় অভিযোগ করুক’, চ্যালেঞ্জ ছুড়লেন অনড় মহুয়া


```