Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমছে আমদানি শুল্ক, সস্তা হতে পারে এলইডি ও এলসিডি টিভি

দ্য ওয়াল ব্যুরো : ওপেন সেল টিভি প্যানেলের ওপরে পাঁচ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার। এবার তা তুলে দেওয়া হল। ওপেন সেল টিভি চ্যানেল এলইডি ও এলসিডি টিভি বানাতে কাজে লাগে। দেশে ওই ধরনের টিভি নির্মাণে উৎসাহ দেওয়ার জন্যই ওপেন সেল

কমছে আমদানি শুল্ক, সস্তা হতে পারে এলইডি ও এলসিডি টিভি

শেষ আপডেট: 18 September 2019 11:01

দ্য ওয়াল ব্যুরো : ওপেন সেল টিভি প্যানেলের ওপরে পাঁচ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার। এবার তা তুলে দেওয়া হল। ওপেন সেল টিভি চ্যানেল এলইডি ও এলসিডি টিভি বানাতে কাজে লাগে। দেশে ওই ধরনের টিভি নির্মাণে উৎসাহ দেওয়ার জন্যই ওপেন সেল টিভি চ্যানেলে কাস্টমস ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এলইডি ও এলসিডি-র দামও কমে যাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রক জানিয়েছে, ওপেন সেল (১৫.৬ ইঞ্চি বা তার বেশি) টিভি চ্যানেলে কাস্টমস ডিউটি রদ করা হল। ওই চ্যানেল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং লাইট এমিটিং ডায়োড টিভি বানাতে কাজে লাগে। এর পাশাপাশি সরকার চিপ অন ফিল্ম, প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি এবং সেল (গ্লাস বোর্ড অথবা সাবস্ট্রেট)-এর ওপর থেকে আমদানি শুল্ক রদ করছে। ২০১৭ সালের জুন মাসে ওই পণ্যগুলির ওপরে পাঁচ শতাংশ আমদানি শুল্ক জারি করা হয়েছিল।

```