Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতির

এক্সবার্তায় বন্যার স্রোতের মতো ভেসে বেড়াচ্ছে চোখের জল, সম্মান ও শ্রদ্ধা।

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস সভাপতির

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া।

শেষ আপডেট: 8 August 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বর্ষীয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কসহ বহু নেতানেত্রীরা শোকপ্রকাশ করেছেন। তাছাড়া, এক্সবার্তায় বন্যার স্রোতের মতো ভেসে বেড়াচ্ছে চোখের জল, সম্মান ও শ্রদ্ধা।

প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমি গভীর শোকাহত। উনি এক একনিষ্ঠ, অদম্য রাজনীতিক ছিলেন। ওনার পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা ও শোক জানাই। মল্লিকার্জুন লিখেছেন, তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর রাজনৈতিক জীবনে মানুষের হয়ে কাজ করে গিয়েছেন। তাঁর পরিবার ও কমরেডদের প্রতি আমাদের সমবেদনা জানাই।

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লিখেছেন, জনজীবনে তিনি অতি সাধারণ মানুষ হিসেবে প্রতিফলিত হয়েছেন। তাঁকে মনে রাখতে হবে তাঁর কল্যাণমূলক কাজে এবং দেশ গঠনে তাঁর ভূমিকায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শোকবার্তায় লিখেছেন, প্রবীণ এই নেতা আদর্শবাদী রাজনীতির এক প্রতিভূ। আত্মসম্মানবোধের এক প্রতীক। পশ্চিমবঙ্গের মানুষের জন্য তাঁর কল্যাণমূলক কাজের জন্য তিনি দীর্ঘদিন স্মরণে থাকবেন।


```