Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় লক্ষ্মীর আরাধনা! ধনদেবীর পুজোয় সুন্দরবনের মহিলারা

কয়েক দিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো করেছিলেন সুন্দরবনের মহিলারা। এবারে সেই লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করলেন সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল চেমাগুড়ির মহিলারা। 

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় লক্ষ্মীর আরাধনা! ধনদেবীর পুজোয় সুন্দরবনের মহিলারা

শেষ আপডেট: 29 October 2023 12:16

নকীব উদ্দিন গাজী

কয়েক দিন আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো করেছিলেন সুন্দরবনের মহিলারা। এবারে সেই লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করলেন সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল চেমাগুড়ির মহিলারা। 

গঙ্গাসাগরের মধ্যেই পড়ে চেমাগুড়ি অঞ্চল। চারিদিক নদীতে ঘেরা। মাটির বাঁধ দিয়ে ঘেরা এই দ্বীপে কয়েক হাজার মানুষের বসবাস। প্রাকৃতিক বিপর্যয়ে ঘটলে বাঁধ ভেঙে সমস্ত কিছু তছনছ করে দেয় এই অঞ্চলের বাসিন্দাদের। নোনা জল ঢুকে আবাস, ভূমি ক্ষতি হয়। তাই বিপর্যয় মোকাবিলা করার জন্য তাঁদের ভরসা ঈশ্বর। সারা বছর যাতে সংসার, গ্রামের শ্রী বৃদ্ধি হতে থাকে সেই আশাতেই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছেন এই অঞ্চলের মহিলারা।  

শনিবার গঙ্গাসাগরের চেমাগুড়ি মহিলাগোষ্ঠীর পরিচালনায় মা লক্ষ্মীর পুজোয় ব্যস্ত ছিল গোটা গ্রাম। দুর্গাপুজোর মতোই জাঁকজমক করে আয়োজন করা হয়েছিল ধনদেবীর পুজোর।  নমিতা, মানসী, ঝুমার মতো বধূরা সংসারের দায়িত্ব সামলেও সময় দিয়েছিলেন লক্ষ্মী পুজোর আয়োজনে। 

তাঁরা জানিয়েছেন, দেবীর পুজোর জন্য অনেক দিন আগে থেকে টাকা জমাতে শুরু করেছিলেন তাঁরা। সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা জমা পড়ছে তার থেকে কিছু কিছু করে তাঁরা পুজোর জন্য জমিয়ে ছিলেন। বাকিটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে এই জমজমাট পুজোর আয়োজন করেছেন। এমনভাবে নিজেরা পুজোর আয়োজন করতে পেরে খুশি গ্রামের মহিলারা।


```