Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী-ছেলে নিয়ে সংসার করছেন 'মৃত' আয়েশা, ৫ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার

দিব্যি দুই ছেলে, স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করছেন মহিষাদলের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা 'মৃত' আয়েশা বিবি। প্রশ্ন উঠতেই পারে 'মৃত' কেন?

স্বামী-ছেলে নিয়ে সংসার করছেন 'মৃত' আয়েশা, ৫ মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার

শেষ আপডেট: 21 December 2023 19:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিব্যি দুই ছেলে, স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করছেন মহিষাদলের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা 'মৃত' আয়েশা বিবি। প্রশ্ন উঠতেই পারে 'মৃত' কেন? আসলে কোনও এক কারণে সরকারি খাতায় তাঁর নাম এখন মৃতদের তালিকাভূক্ত। তাই বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার। গত পাঁচ-ছ'মাস ধরে বিডিও অফিসে ঘুরেও তিনি 'মৃত' থেকে 'জীবিত' হতে পারেননি। 

আয়েশা জানিয়েছেন, পাঁচ মাস আগে আচমকাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। এমন ঘটনায় তাঁর মনে সন্দেহ হয়। তাই আয়েশার স্বামী বিডিও অফিসে খোঁজ নিতে যান। সেখানে তিনি জানতে পারেন যে খাতায় কলমে তাঁর স্ত্রী 'মৃত'। এই কারণেই তাঁর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে। সমস্যার কথা পঞ্চায়েত অফিস, বিডিও অফিসেও জানিয়েছেন। কিন্তু সুরাহা হয়নি। 

ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস বলেন, ''প্রশাসনিক ভুলভ্রান্তির কারণে একজন গরিব মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। কীভাবে দ্রুত আয়েশা বিবি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন ব্লক প্রশাসন তার ব্যবস্থা করুক।''

মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, ''বিষয়টি সম্পর্কে অভিযোগ আগেই আমার কাছে এসেছে। জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। জন্ম-মৃত্যুর পোর্টালে আধার লিঙ্কের ভুলে এই সমস্যা হয়েছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।''


```