Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বার কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল, সোমবারের কর্মবিরতি প্রত্যাহার আইনজীবীদের

অধিকারের দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্ট-সহ সারা রাজ্যের আদালতের আইনজীবীরা।

বার কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল, সোমবারের কর্মবিরতি প্রত্যাহার আইনজীবীদের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 February 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: বার কাউন্সিলের (Bar Council) সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত‍্যাহার করলেন আইজীবীরা। বৈঠকে আইনজীবীদের দাবিতে ইতিবাচক আশ্বাস দিয়েছে বার কাউন্সিল। অ্যাডভোকেট আইনের সংশোধনীর খসড়ায় আইনজীবীদের, কাউন্সিলগুলোর যুক্তি বিবেচনায় আনা হবে। এমন আশ্বাস মেলার পরই সোমবার রাজ্য জুড়ে কর্মবিরতির (Lawyer Strike Withdraw) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। 

অধিকারের দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্ট-সহ সারা রাজ্যের আদালতের আইনজীবীরা। যার নিট ফল, কর্মবিরতি। কিন্তু সেই কর্মবিরতির সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে।

সম্প্রতি অ্যাডভোকেট বিলে সংশোধন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অভিযোগ ছিল, নয়া বিধিতে সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদ জানাতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা।

সংশোধনী আইন নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা। সেখানেই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্য বার কাউন্সিল গুলির বৈঠক সদর্থক হওয়ায় সোমবার শুনানি শুনবেন আইনজীবীরা।


```