Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কল্যাণের বড় প্রশ্ন আদালতে, 'সিবিআই হাত পা পেল, দেহ পেল না কেন? নিয়োগ নথিরই তদন্ত হোক'

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় এজেন্সির নথি নিয়েই এবার আদালতে সংশয় প্রকাশ করলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের বড় প্রশ্ন আদালতে, 'সিবিআই হাত পা পেল, দেহ পেল না কেন? নিয়োগ নথিরই তদন্ত হোক'

শেষ আপডেট: 17 January 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় এজেন্সির নথি নিয়েই এবার আদালতে সংশয় প্রকাশ করলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন মামলার শুরুতেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক  উদ্ধার হয়েছে তার কম্পিউটার যদি উদ্ধার না হয় তাহলে তা প্রামাণ্য  তথ্য হতে পারে না। তাও আবার উদ্ধার করা হয়েছে এনওয়াইএসএ-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনশালের গাজিয়াবদের বাড়ি থেকে। হাত পা পাওয়া গেল, কিন্তু দেহ পাওয়া গেল না? এটা সম্ভব? এই তদন্তের মনে কী?"

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হয়েছিল। নাম না করে এদিন আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও সমালোচনা করেছেন কল্যাণ।  তিনি বলেন, "কোনও একজন ব্যাক্তির সন্দেহ হল আর তিন বছর পরে প্যানেল কোথায় জানতে চাইল সিঙ্গল বেঞ্চ? যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে বাতিল করা যায় কীভাবে?"

আদালতের নির্দেশে তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে সিবিআই প্রাথমিকের যে ওএমআর শিটের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে তা ডিভিশন বেঞ্চের পরীক্ষা করে দেখা উচিত বলেও এদিন এজলাসে আবেদন জানান কল্যাণ। 

পাল্টা হিসেবে চাকরিপ্রার্থীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী ওএমআর শিট কেলেঙ্কারি নিয়ে সরব হন। তিনি বলেন, "র‍্যাঙ্ক জাম্প করে কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।"

শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। সোমবার সেখানেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে দু'পক্ষের সওয়াল জবাবের পর বেঞ্চের পর্যবেক্ষণ, "প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের চাকরি থাকার কোন প্রশ্নই ওঠে না।"

আগামীকাল বুধবার ফের মামলার পরবর্তী শুনানি হবে।


```