এ বার চাঁদে পাড়ি, দেখুন লাইভ
দ্য ওয়াল ব্যুরো: কাঁটায় কাঁটায় ২টো ৪৩ মিনিট। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে জিএসএলভি মার্ক ৩ রকেট ওরফে 'বাহুবলী'র পিঠে চেপে রওনা দিল চন্দ্রযান ২।
১০..৯..৮..৭— ২০ ঘণ্টার অপেক্ষা শেষ হলো। কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন
শেষ আপডেট: 21 July 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: কাঁটায় কাঁটায় ২টো ৪৩ মিনিট। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে জিএসএলভি মার্ক ৩ রকেট ওরফে 'বাহুবলী'র পিঠে চেপে রওনা দিল চন্দ্রযান ২।
১০..৯..৮..৭— ২০ ঘণ্টার অপেক্ষা শেষ হলো। কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন স্বার্থক করে চাঁদের দিকে রওনা দিল চন্দ্রযান ২। ১৪ জুলাই ঠিক এমনি একটা উত্তেজনার মুহূর্তে অন্ধকার নেমে এসেছিল সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রে। ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে থেমে গিয়েছিল কাউন্টডাউনের ঘড়ি। তার কারণ চন্দ্রযানের বাহক রকেট ‘বাহুবলী’র রোগ ধরা পড়েছিল ঠিক সেই সময়তেই। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, জিএসএলভি মার্ক থ্রি ওরফে বাহুবলী রকেটের ক্রায়োজেনিক জ্বালানির স্তরে ধরা পড়েছিল গণ্ডগোল। ফলে উৎক্ষেপণ থামিয়ে না দিলে, গ্যাস লিক করে মুখ থুবড়ে পড়ত অতি যত্নে তৈরি করা আদরের চন্দ্রযান।

ইসরোর চেয়ারম্যান কে শিভন জানিয়েছেন, "আজকের উৎক্ষেপ সফল। এখন শুধু চাঁদে পৌঁছনোর অপেক্ষা। ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন দিগন্ত খুলে গেল।" মনিটরে চোখ রেখে এখন চন্দ্রযানের গতিপথের প্রতি মুহূর্তের আপডেট দেখছেন বিজ্ঞানীরা। ইসরোর পাশাপাশি অন্তরীক্ষে চোখ রেখে অধীর অপেক্ষায় নাসা, ইসা (ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ), জাক্সা (জাপান স্পেস এজেন্সি)-র মতো বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থাগুলি।
https://twitter.com/ANI/status/1153232735588233216
https://www.youtube.com/watch?v=6f_HxuVHfrw