Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

লতা দিদি আমাদের ছেড়ে গিয়েছেন, তাঁর শূন্যস্থান পূর্ণ হবে না : মোদী

দ্য ওয়াল ব্যুরো : ''এই শোক (Grief) ভাষায় প্রকাশ করা যায় না"। রবিবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুর খবর পেয়ে প্রথমে এই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সকালে ৯২ বছর বয়সী লতা মঙ্গে

লতা দিদি আমাদের ছেড়ে গিয়েছেন, তাঁর শূন্যস্থান পূর্ণ হবে না : মোদী

শেষ আপডেট: 6 February 2022 06:32

দ্য ওয়াল ব্যুরো : ''এই শোক (Grief) ভাষায় প্রকাশ করা যায় না"। রবিবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুর খবর পেয়ে প্রথমে এই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সকালে ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর প্রয়াত হন। মোদী টুইট করে বলেন, "লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে এমন এক শূন্যস্থান সৃষ্টি হল, যা পূরণ হওয়ার নয়। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন স্তম্ভ হিসাবে মনে রাখবে। সুরেলা কণ্ঠে মানুষকে তিনি মুগ্ধ করে রাখতেন। এদিক থেকে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।" এরপরে মোদী লিখেছেন, "লতাজি কয়েক দশক ধরে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিবর্তন লক্ষ করেছেন। ফিল্ম বাদে তিনি দেশের উন্নতি নিয়েও মাথা ঘামিয়েছেন। তিনি চাইতেন দেশ উন্নত ও শক্তিশালী হয়ে উঠুক।" https://twitter.com/narendramodi/status/1490180981781049344 গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তিনি কোভিড ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কোভিড থেকে তিনি ধীরে ধীরে সেরে উঠছিলেন। কিন্তু শনিবার তাঁর অবস্থার অবনতি ঘটে। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। মোদী বলেছেন, "লতা দিদি আমাকে স্নেহ করতেন। তা আমার কাছে সম্মানের বিষয়। তাঁর সঙ্গে আমার কথাবার্তা হত। লতা দিদির মৃত্যুর পরে আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। ওম শান্তি।" বিরোধী নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, "কয়েক দশক ধরে লতা মঙ্গেশকর ছিলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁর কণ্ঠের প্রতিধ্বনি ভক্তদের হৃদয়ে রয়ে যাবে। তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের সহানুভূতি জানাচ্ছি।" কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এদিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন। পরে তিনি বলেন, "ভারতরত্ন লতাজির মৃত্যু অত্যন্ত শোকাবহ। তাঁর পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর মৃত্যু দেশের পক্ষে অপূরণীয় ক্ষতি।" https://twitter.com/RahulGandhi/status/1490185310881386496 কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী শোক প্রকাশ করে বলেছেন, "স্বর কোকিলা লতা মঙ্গেশকর কয়েক দশক ধরে আমাদের জীবনকে সমৃদ্ধ করে তুলেছেন। ভারতের নাইটিঙ্গেল চলে গেলেন। তিনি আমাদের হৃদয়ে বরাবর থেকে যাবেন। ওম শান্তি।"

```