Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ধেয়ে আসছে দানা, শিয়ালদহ শাখায় ১৯০ টি ট্রেন বাতিল, শেষ ট্রেন কখন? রইল সময়সূচি

শুক্রবার সকালেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই দুটি শাখায় রাত ৮টা পর্যন্ত থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদহ লোকাল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণে রাখা হবে।

ধেয়ে আসছে দানা, শিয়ালদহ শাখায় ১৯০ টি ট্রেন বাতিল, শেষ ট্রেন কখন? রইল সময়সূচি

শিয়ালদহ শাখায় ১৯০ টি ট্রেন বাতিল, শেষ ট্রেন কখন?

শেষ আপডেট: 23 October 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাত থেকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। আবহাওয়াবিদরা বলছে, দানার দাপট চলবে শুক্রবার ভোর পর্যন্ত। ক্ষয়ক্ষতির আশঙ্কায় এই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বাতিল হয়েছে ১৯০টি ট্রেন। রেল সূত্রে খবর, ল্যান্ডফলের সময়ে লোকাল ট্রেন চালিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে তারা। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য শিয়ালদহ থেকে বৃহস্পতিবার রাত কটা পর্যন্ত ট্রেন ছাড়বে, তার সময়সূচি দিল রেল। 

রাতে শিয়ালদহ দক্ষিণ শাখা এবং শিয়ালদহ উত্তরের হাসনাবাদ বারাসত শাখার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার সকালেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই দুটি শাখায় রাত ৮টা পর্যন্ত থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদহ লোকাল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণে রাখা হবে।

পূর্ব রেলের জানিয়েছে, রাত ৮ টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। অপরদিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধে ৭টা নাগাদ। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে এরপরেও বেশিক্ষণ ট্রেন চলবে। 

এক ঝলকে দেখে নিন ট্রেনের সময়সূচি--


সন্ধে ৬ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-নামখানা লোকাল।

বিকেল ৫ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে নামখানা-শিয়ালদা লোকাল। 

সন্ধে ৭ টা ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল।

সন্ধে ৬ টা ৪০ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল।

সন্ধে ৭ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল।

সন্ধে ৬ টা ৩২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল।

সন্ধে ৭ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-ক্যানিং লোকাল।

সন্ধে ৬ টা ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়বে ক্যানিং-শিয়ালদা লোকাল।

রাত ৮ টায় শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-বারুইপুর লোকাল।

রাত ৮ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে বারুইপুর-শিয়ালদা লোকাল।

শিয়ালদহ থেকে শেষ এই ট্রেন সন্ধে ৭ টা ১৫ মিনিটে শিয়ালদা-বজবজ লোকাল। পরে এই ট্রেন রাত ৮ টায় বালিগঞ্জ থেকে ছাড়বে।

রাত ৮ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে বজবজ-শিয়ালদা লোকাল।

সন্ধে ৬ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-সোনারপুর লোকাল।

সন্ধে ৬ টা ৪ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে সোনারপুর-শিয়ালদা লোকাল।

সন্ধে ৭ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-হাসনাবাদ লোকাল।

সন্ধে ৬ টা ৫৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে হাসনাবাদ-শিয়ালদা লোকাল।


```