Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান স্যালুটে শেষ বিদায় উস্তাদ রশিদ খানকে, উত্তরপ্রদেশে সমাহিত হবে শিল্পীর নশ্বর দেহ

গান স্যালুটে শেষবিদায় জানানো হল উস্তাদ রশিদ খানকে। বুধবার বেলা একটায় রবীন্দ্রসদন চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হল শিল্পীকে।

গান স্যালুটে শেষ বিদায় উস্তাদ রশিদ খানকে, উত্তরপ্রদেশে সমাহিত হবে শিল্পীর নশ্বর দেহ

শেষ আপডেট: 10 January 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: গান স্যালুটে শেষবিদায় জানানো হল উস্তাদ রশিদ খানকে। বুধবার বেলা একটায় রবীন্দ্রসদন চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হল শিল্পীকে। শাস্ত্রীয় সঙ্গীতের এই নক্ষত্রের বিদায়ে মঙ্গলবার থেকেই শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে। সংগীতপ্রেমী আপামর জনসাধারণও শোকস্তব্ধ। রবীন্দ্রসদন চত্বরে গান স্যালুটে তাঁকে শেষ বিদায় জানানোর পর তাঁর নশ্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে উত্তরপ্রদেশের বঁদায়ুতে। সেখানেই পারিবারিক রীতি মেনে কবর দেওয়া হবে তাঁকে।

এদিন সকাল থেকেই রবীন্দ্রসদনে শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুল আর চোখের জলে তাঁকে স্মরণ করলেন বাংলার প্রথিতযশা শিল্পীরাও। মঙ্গলবার পিয়ারলেস হাসপাতালে মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। চিকিৎসা চলছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। কিন্তু ডিসেম্বরের শেষে আচমকাই ছন্দপতন। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয়। মঙ্গলবার বিকেলে সেখানেই নিভল দীপ। অতীত হয়ে গেলেন শাস্ত্রীয় সঙ্গীতের এই কিংবদন্তী শিল্পী।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ  নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে৷ ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে শায়িত রাখা হয় দেহ। দুপুর একটায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গান স্যালুটে সম্মান জানানো হয় প্রয়াত শিল্পীকে। প্রথমে ঠিক ছিল টালিগঞ্জের কবরখানায় সমাহিত করা হবে তাঁকে। পরে অবশ্য সিদ্ধান্ত বদল করা হয়। উত্তরপ্রদেশের বঁদায়ুর ভূমিপুত্র তিনি। সেখানেই সমাহিত করা হবে রশিদ খানকে।


```