Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর বৃষ্টিতে ফের ধস কার্শিয়াঙে, রুদ্ধ জাতীয় সড়ক, ব্যাহত যোগাযোগ

দ্য ওয়াল ব্যুরো: রাতভর টানা বৃষ্টি। সেই পাহাড়ের উপর থেকে জলের সঙ্গে মাটি কাদা, নুড়ি পাথর নেমে আসছিল। ভোরের আলো ফুটতেই বাসিন্দারা দেখেন, রাস্তায় কোথাও এক হাঁটু কাদা। কোথায় পাথর, ভাঙা গাছ। শনিবার সকালে কার্শিয়াঙে ধসের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়

রাতভর বৃষ্টিতে ফের ধস কার্শিয়াঙে, রুদ্ধ জাতীয় সড়ক, ব্যাহত যোগাযোগ

শেষ আপডেট: 26 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাতভর টানা বৃষ্টি। সেই পাহাড়ের উপর থেকে জলের সঙ্গে মাটি কাদা, নুড়ি পাথর নেমে আসছিল। ভোরের আলো ফুটতেই বাসিন্দারা দেখেন, রাস্তায় কোথাও এক হাঁটু কাদা। কোথায় পাথর, ভাঙা গাছ। শনিবার সকালে কার্শিয়াঙে ধসের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকল ৫৫ নম্বর জাতীয় সড়ক। আটকে গেল টয়ট্রেনও। ঘণ্টাখানেকের চেষ্টায় ধস সরিয়ে দুপুর নাগাদ যান চলাচল শুরু হয় জাতীয় সড়কে। ৩১দিন কয়েক আগেই ৩১  নম্বর জাতীয় সড়কে সেবক আউটপোস্ট, সেবক কালীবাড়ি এবং মংপং এলাকায় ধস নামে। শনিবার কার্শিয়াঙের গিদ্দা পাহাড়ের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কে এই মরসুমের দ্বিতীয় দফায় ধস নামল। যার জেরে তিনধারিয়ার মহানদী থেকে কার্শিয়াঙ পর্যন্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ধসের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে টয় ট্রেনের লাইনেও। পাহাড়ে রাতের দিকে টানা বৃষ্টির ফলেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই বর্ষা নেমেছে উত্তরবঙ্গে। বিশেষ করে পাহাড়ে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। যার জেরে যখন তখন ধস নামার প্রবণতা দেখা দিয়েছে। সম্প্রতি বৃষ্টির জেরে সেবকের কাছে ধস নামে। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কেও বিভিন্ন জায়গায় ধস নেমেছিল চলতি মাসেই। কালীঝোরার ধস সামলানো গেলেও শ্বেতিঝোরায় পাথর পড়েই চলছে। ফলে পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। এ দিন তিনধারিয়া, গয়াবাড়ি এবং মহানদী এলাকায় রেললাইনের উপর ধসের ফলে বড় বড় পাথর আটকে যায়। যার ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। মাঝপথে আটকে পড়ে ট্রেন। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিল না বলেই জানা গেছে। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধস সরানোর কাজ। বিপর্যয় মোকাবিলা দলও কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্য দিকে, কার্শিয়াং, মিরিকেও ছোট ছোট ধস নেমেছে। তবে রাস্তা বন্ধ হয়নি।

```