BREAKING: আছড়ে পড়ল ফণী! পুরীর সৈকতে তুমুল ঝড়, মেঘ বাড়ছে শহরেও
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস সত্যি করে, শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণী। তুমুল ঝড়ে বিপর্যস্ত সৈকত।
শুক্রবার ভোরেই কোনও খারাপ খবর বা এলেও, সকাল থেকেই মেঘে ঢাকা শহরের আকাশ। ফণীর প্রভাব যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আকাশের
শেষ আপডেট: 3 May 2019 03:58
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস সত্যি করে, শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণী। তুমুল ঝড়ে বিপর্যস্ত সৈকত।
শুক্রবার ভোরেই কোনও খারাপ খবর বা এলেও, সকাল থেকেই মেঘে ঢাকা শহরের আকাশ। ফণীর প্রভাব যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আকাশের অবস্থা তা প্রমাণ দিচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ফণীর প্রভাবে শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। তাপমাত্রার পারদও কমছে সকাল থেকেই। তবে শুক্রবার সকাল থেকই আসন্ন ফণীর কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে পুরী৷ চলছে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফণী আছড়ে পড়েছে। তার প্রভাব আজ বিকেল থেকেই ধীরে ধীরে বোঝা যাবে। ইতিমধ্যেই ঝড় ওড়িশার ও পশ্চিমবঙ্গের দিকে বাঁক নিয়েছে।
শুক্রবার সকাল থেকে ফণীর ভয়ে পুরী-দীঘার সমস্ত ছবিটাই যেন বদলে গিয়েছে৷ আজ সন্ধ্যা থেকে ৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত দুর্যোগের আশঙ্কা সব থেকে বেশি৷ ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে৷ মৎস্যজীবী-পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
কলকাতাতেও সকালে ব্যস্ত সময় থেকে খাঁ খাঁ করছে জেটি। পারাপার বন্ধ।

৫ তারিখ থেকে দুর্যোগ কেটে যাবে বলে মনে করা হচ্ছে৷ তবে তার আগের দু’দিনের দুর্যোগের মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে৷ সকাল ৯.৩০ মিনিট নাগাদ পুরীতে ফণী আছড়ে পড়েছে। ঘন্টায় ২০৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে৷ ওড়িশার ত্রাণ শিবিরে ইতিমধ্যেই জড়ো হয়েছেন ১১ লক্ষ মানুষ৷ উপকূলে নজরদারিতে রয়েছে কোস্ট গার্ড৷ উপকূলে রয়েছে নৌসেনার দু’টি জাহাজ৷
দেখুন পুরীর এই মুহূর্তের ভিডিও।
https://www.facebook.com/TheWallNews/videos/1397441537073269/