Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবের জমি দখল করে নির্মাণ! প্রোমোটারের বিরুদ্ধে বিক্ষোভে তেতে উঠল নরেন্দ্রপুর

দখল হয়ে যাচ্ছে শিবের জমি! প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল নরেন্দ্রপুর। সোনারপুর উত্তর বিধানসভার পাঁচপোতা নেতাজী পল্লীর বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় শিবের নামে এক একর ২২ শতকের জমি রয়েছে। সেই জমিই এবার প্রোমোটাররা টিন দিয়ে ঘিরে নিয়েছে।

শিবের জমি দখল করে নির্মাণ! প্রোমোটারের বিরুদ্ধে বিক্ষোভে তেতে উঠল নরেন্দ্রপুর

শেষ আপডেট: 8 March 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দখল হয়ে যাচ্ছে শিবের জমি! প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল নরেন্দ্রপুর। সোনারপুর উত্তর বিধানসভার পাঁচপোতা নেতাজী পল্লীর বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় শিবের নামে এক একর ২২ শতকের জমি রয়েছে। সেই জমিই এবার প্রোমোটাররা টিন দিয়ে ঘিরে নিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জাল দলিল তৈরি করে জমিটি ঘিরেছেন স্থানীয় প্রোমোটার সমীর সর্দার। এমনই অভিযোগ এলাকাবাসীর। জমিটা ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যেই তারা আন্দোলন শুরু করেছেন। এলাকার বাসিন্দা বিভুভূষণ চন্দ্র বলেন, "তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত ও বিধায়ক ফেরদৌসি বেগমের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলাম কিন্তু কোনও সাহায্য পাইনি। দেবতার সম্পত্তি হওয়ায় এই জমিটার ব্যাপারে এখানকার মানুষের অন্যরকম আবেগ আছে। এই জমিতে কোনও নির্মাণ হোক, আমরা চাই না।" 

যদিও নরেন্দ্রপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছেন, ২০১১ সাল পর্যন্ত জমিটি শিবের নামে ছিল, পরবর্তীতে জমিটি ব্যক্তিগত মালিকানাধীন হয়ে যায়। এই তথ্যের ভিত্তিতেই কাজ শুরু হয়েছিল। যদিও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরে এখন কাজ বন্ধ রয়েছে। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম জানান, তিনি বিষয়টি জানেন এবং তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে কোনওরকম বেআইনি কাজ না হয় তা দেখার জন্য। পুলিশ বিষয়টি দেখছে। বিএলআরও অফিসেও খোঁজখবর চলছে। 

প্রোমোটার সমীর সর্দারের দাবি, জমিটি তিনি মনোরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। সরকারি নিয়মকানুন মেনে সমস্ত রকম অনুমতি নিয়েই ওই জমিতে নির্মাণ কাজ শুরু করেছেন। তিনি বলেন, "জমিটি যদি দেবোত্তর হতো বা কাগজপত্র ঠিক না থাকত তবে নির্মাণ শুরুই করতে পারতাম না। এই সমস্ত কিছুই ঠিক আছে। মিথ্যেই এলাকার মানুষ বিষয়টি নিয়ে জলঘোলা করছে।" যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "শিবের জমি ফিরে পাওয়ার জন্য আন্দোলনরত গ্রামবাসীদের পাশে আছেন ও থাকবেন।" জল এখন কোনদিকে গড়ায় তা দেখার অপেক্ষায় এলাকার মানুষ।


```