Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লালগড়ের স্মৃতি উস্কে খালি হাতেই বোমা উদ্ধার পুলিশ কর্মীর! ‘ভাল করে ছবি নে, মরলে টাকা পাব’

পুলিশের এক কর্তা মনে করিয়ে দিচ্ছেন, এদিন যেভাবে সংবাদমাধ্যমের একাংশকে সঙ্গে নিয়ে পুলিশ খালি হাতে বোমা উদ্ধার করেছে, দেড় দশক আগেও ঝিটকার জঙ্গলে সেদিন মাইন উদ্ধারে পুলিশ সঙ্গী করেছিল সংবাদমাধ্যমকে। ঘটনায় ৭ জন সাংবাদিক, চিত্র সাংবাদিক-সহ ১৯ জন জখম হয়েছিলেন।

লালগড়ের স্মৃতি উস্কে খালি হাতেই বোমা উদ্ধার পুলিশ কর্মীর! ‘ভাল করে ছবি নে, মরলে টাকা পাব’

শেষ আপডেট: 17 January 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: ভাঙড় ২ নম্বর ব্লকের বাঁশবাগানে বোমা পড়ে থাকতে দেখে কাশীপুর থানার পুলিশকে খবর দিয়েছিলেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যা করল, তার জেরে পুলিশের অন্দরেই ফিরছে লালগড়, নানুরের ভয়াবহ স্মৃতি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, এদিন বোম ডিস্পোজাল টিম ছাড়াই বোমা উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিশ। এমনকী কর্তব্যরত সাংবাদিকদের দেখতে পেয়ে বোমা উদ্ধারের সময় এক পুলিশ কর্মী নাকি এও বলেন, ‘ভাল করে ছবি নে, মরলে টাকা পাব’!

খালি হাতে পুলিশের বোমা উদ্ধার এবং এক পুলিশ কর্মীর এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের অন্দরেই। সেই সঙ্গে তাঁদের অনেকের স্মৃতিতে ফিরছে লালগড়, নানুরের সেই ভয়াবহ স্মৃতি।

কী ঘটেছিল লালগড়, নানুরে?

২০০৬ সালের সেপ্টেম্বর। পশ্চিম মেদিনীপুরের লালগড়ের ঝিটকার জঙ্গলে সেই সময় সক্রিয় মাওবাদীরা। ঝিটকার জঙ্গলে মাইন এর খবর পেয়ে হাজির হয়েছিলেন লালগড় থানার পুলিশ কর্মীরা।  কোনও ধরনের বিশেষ পোশাক ছাড়া ছেনি-হাতুড়ি নিয়ে ক্যান-মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বম্ব স্কোয়াডের দু’জন কর্মীর।

পুলিশের এক কর্তা মনে করিয়ে দিচ্ছেন, এদিন যেভাবে সংবাদমাধ্যমের একাংশকে সঙ্গে নিয়ে পুলিশ খালি হাতে বোমা উদ্ধার করেছে, দেড় দশক আগেও ঝিটকার জঙ্গলে সেদিন মাইন উদ্ধারে পুলিশ সঙ্গী করেছিল সংবাদমাধ্যমকে। ঘটনায় ৭ জন সাংবাদিক, চিত্র সাংবাদিক-সহ ১৯ জন জখম হয়েছিলেন।

এভাবে কোনও ধরনের প্রোটেকশন ছাড়া পুলিশের মাইন উদ্ধারের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল। ভাঙড়ের ক্ষেত্রেও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি সত্যি বোমা বিস্ফোরণ ঘটতো? প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় থানার পুলিশের।

লালগড়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল তারও ৫ বছর পর। ২০১১ সালে  বীরভূমের নানুরেও বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল জেলা গোয়েন্দা দফতরের এক কর্মীর।

ওয়াকিবহাল মহলের মতে,  একের পর এক ঘটনার পরেও যে পুলিশকর্মীদের একাংশ শিক্ষা নেননি, ভাঙড়ের এদিনের ঘটনায় তার প্রমাণ।


```