Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক্সাইডের ঘটনার জের, সিভিক পুলিশদের আচরণবিধি তৈরির পথে লালবাজার

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় কলকাতার (Kolkata) এক্সাইড মোড়ে তরুণের বুকে সিভিক পুলিশের (Civic Police) লাথি মারার ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। ঘটনায় নড়েচড়ে বসেছে লালবাজার (Lal bazar)। এবার সিভিক পুলিশের এক্তিয়ার বেঁধে দিচ্ছে তারা।

এক্সাইডের ঘটনার জের, সিভিক পুলিশদের আচরণবিধি তৈরির পথে লালবাজার

শেষ আপডেট: 8 November 2021 10:08

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় কলকাতার (Kolkata) এক্সাইড মোড়ে তরুণের বুকে সিভিক পুলিশের (Civic Police) লাথি মারার ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। ঘটনায় নড়েচড়ে বসেছে লালবাজার (Lal bazar)। এবার সিভিক পুলিশের এক্তিয়ার বেঁধে দিচ্ছে তারা। সিভিক পুলিশের একটি আচরণবিধি তৈরি করা হচ্ছে। বলপ্রয়োগ করার কোনও অধিকার নেই সিভিক পুলিশের, সেই বিষয়ই স্পষ্ট করল লালবাজার। রবিবার এক্সাইডের মোড়ে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশদের সোমবার সকালে লালবাজারে ডেকে পাঠান পুলিশ কমিশনার। সেখানেই তিনি জানতে চান ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল অথচ ট্রাফিক পুলিশের সামনে কিভাবে গ্রিন পুলিশ একজন মানুষকে ওইরকম অমানবিকভাবে মারতে পারল। তারপরেই সিভিক পুলিশদের এক্তিয়ার নিয়ে একটি এসওপি তৈরি করতে চলেছে লালবাজার। সেখানে লক্ষ্য থাকবে, গ্রিন পুলিশ শুধুমাত্র রাস্তায় হওয়া অনিয়মগুলো কর্তব্যরত পুলিশকে দেখিয়ে দেবে। নিজে থেকে কোন পদক্ষেপ নিতে পারবেন না তাঁরা। আরও পড়ুন: গাড়ি চালানোর সময় মানেন কি নিয়মটা? না হলে তিন মাসের জন্য লাইসেন্স বাতিল হতে পারে উল্লেখ্য, কর্তব্যরত ট্রাফিক পুলিশের অনুপস্থিততে গ্রিন পুলিশের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে ওঠেন চালকরা। নানান অভিযোগ সামনে আসত। এমনকি গাড়ি থামিয়ে টাকা তোলারও অভিযোগ উঠেছে। এবার সেইদিকেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, রবিবার সন্ধেতে এক্সাইড মোড়ে এক যুবকের বুকের ওপর পা তুলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত গ্রিন পুলিশ কর্মী অতনু বিশ্বাসকে বরখাস্ত করা হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```