Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মারাঠা মুলুকে বাতিল হল 'লালবাগছা রাজা'র গণেশ উৎসব, রক্ত ও প্লাজমার শিবির করবেন আয়োজকরা

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ‘লালবাগছা রাজা'র পুজো এবার বন্ধ। করোনা মহামারীর কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন লালবাগ উৎসবের আয়োজকরা। আজ, বুধবারই অনুষ্ঠান বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ দিন ধরে জমকালো গণেশ উৎসব হয় এই পুজোয়। ৮৪ বছরের উৎস

মারাঠা মুলুকে বাতিল হল 'লালবাগছা রাজা'র গণেশ উৎসব, রক্ত ও প্লাজমার শিবির করবেন আয়োজকরা

শেষ আপডেট: 1 July 2020 07:10

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ‘লালবাগছা রাজা'র পুজো এবার বন্ধ। করোনা মহামারীর কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন লালবাগ উৎসবের আয়োজকরা। আজ, বুধবারই অনুষ্ঠান বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ দিন ধরে জমকালো গণেশ উৎসব হয় এই পুজোয়। ৮৪ বছরের উৎসবের ইতিহাসে এই প্রথম বন্ধ থাকল লালবাগছা রাজা অর্থাৎ লালবাগের রাজার পুজো। তবে পুজো বা উৎসব না হলেও, একেবারে কিছুই যে হবে না তা কি আর হয়? তাই পুজোর পরিবর্তে রক্তদান শিবির এবং প্লাজমা থেরাপি ক্যাম্পের ব্যবস্থা হয়েছে লালবাগে। আয়োজকরা জানিয়েছেন, এ বছরের পরিস্থিতি বিবেচনা করে এটাই তাঁদের উৎসব। মুম্বইয়ের পরেল অঞ্চলের এই গণেশ উৎসবে প্রতি বছরেই সবচেয়ে বেশি মানুষ ভিড় জমে। সেই ভিড় হতে দেওয়া যাবে না এই বছর। লালবাগ গণেশ উৎসবের সেক্রেটারি সুধীর সালভি বলেন, “এই বছর আমরা কোনও প্রতিমা রাখব না, কারণ মানুষ দেখার জন্য ভিড় করবেন।" সম্প্রতি মহারাষ্ট্রে একাধিক উৎসব বাতিল হয়েছে করোনার কারণে। গোটা দেশের মধ্যে এই রাজ্যটিই সবচেয়ে বেশি সংক্রামিত। এই অবস্থায় সহযোগিতার জন্য সমস্ত উৎসব কমিটিগুলিকে দিন কয়েক আগেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি এই লালবাগ উৎসব প্রসঙ্গেও বলেন, "কোভিড পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্র ক্রমে ভাল ফল করছে, কিন্তু এখনও নিয়ম মেনে চলতেই হবে। সংকট কাটেনি। যাতে আর নতুন করে সব কিছু লকডাউন করতে না হয়, সেই স্বার্থেই মানুষকে বিধিনিষেধ মেনে চলতে হবে।" কিছু দিন আগে, মহারাষ্ট্রের ব্যাপক জনপ্রিয় দহি হান্ডি উদযাপনও বাতিল করা হয়েছিল। আষাঢ়ি একাদশীর আগে সোলাপুর জেলার পান্ধারপুরে আগত ওয়ারকারি তীর্থযাত্রীদেরও অনুষ্ঠানটি সীমিতভাবে উদযাপন করা হয় এ রাজ্যে।

```