Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শর্তসাপেক্ষে জামিন পেলেন লালা, মঙ্গলবারই আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন

মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা।

শর্তসাপেক্ষে জামিন পেলেন লালা, মঙ্গলবারই আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন

অনুপ মাজি ওরফে লালা

শেষ আপডেট: 14 May 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় শর্ত সাপেক্ষে আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে জামিন পেলেন মুল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো  আসানসোল বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেন তিনি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। 

এদিন সকাল সকাল সাড়ে দশটা নাগাদ জামিন নিয়ে আদালত থেকে বেরিয়ে গাড়িতে করে চলে যান তিনি। সংবাদমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দেননি। 

অনেক আগেই দেশের শীর্ষ আদালত কয়লা পাচার মামলায় অনুপ মাজি ওরফে লালাকে 'রক্ষাকবচ ' দিয়েছিল। বলা হয়েছিল, সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে না। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার নির্দেশ দেন। আগামী ২১ মে এই মামলার চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। কিন্তু সিবিআই আদালতে প্রশ্ন তোলে লালাকে জিজ্ঞাসাবাদ না করলে কয়লা মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা কীভাবে সম্ভব? বিচারক সিবিআইকে বলেছেন,  গ্রেফতারের ক্ষেত্রে লালার রক্ষাকবচ রয়েছে৷ তবে তাকে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই। জেরার বিষয়ে আদালতের নির্দেশ পাওয়ার পর লালার খোঁজ শুরু করে সিবিআই। তবে তদন্তকারীরা লালার বাড়িতে গিয়ে তাকে পাননি বলে সূত্রের খবর। 

সোমবারই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট পর্ব শেষ হয়েছে। পরদিন মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা। কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, "আমার মক্কেলকে এদিন আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে, পুরুলিয়ার নিতুরিয়ায় তাঁর বাড়ির বাইরে ৫০ কিলোমিটারের বেশি যাওয়া যাবে না।  এছাড়াও সিবিআই ও আদালতকে সবরকম সহযোগিতা করতে হবে।" 

ইতিমধ্যেই আদালত আগামী ২১ মে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে।


```