Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্মীপুজোর জোগাড়েই অলক্ষ্মীর হাল গৃহস্থের! ফল, ফুল, আনাজের দামে যেন পকেট পুড়ছে

দ্য ওয়াল ব্যুরো: দিনভর আকাশ কালো করে বৃষ্টি! আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারের উত্তাপ। যে কোনও উৎসবের আগেই জিনিসের দাম বেড়ে যাওয়ায় অভ্যস্ত বাঙালি। কিন্তু এবারের লক্ষ্মীপুজোর বাজারের আগুন যেন আরও আগ্রাসী! মঙ্গলবার বাজারে গিয়ে কাঁচা আনাজ

লক্ষ্মীপুজোর জোগাড়েই অলক্ষ্মীর হাল গৃহস্থের! ফল, ফুল, আনাজের দামে যেন পকেট পুড়ছে

শেষ আপডেট: 19 October 2021 12:20

দ্য ওয়াল ব্যুরো: দিনভর আকাশ কালো করে বৃষ্টি! আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারের উত্তাপ। যে কোনও উৎসবের আগেই জিনিসের দাম বেড়ে যাওয়ায় অভ্যস্ত বাঙালি। কিন্তু এবারের লক্ষ্মীপুজোর বাজারের আগুন যেন আরও আগ্রাসী! মঙ্গলবার বাজারে গিয়ে কাঁচা আনাজ, ফল, ফুল— সাধারণ ক্রেতার হাত পুড়ছে সবেতেই। দুর্গাপুজোর আগে কয়েক মাসের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুল চাষে। তার আঁচ পড়েছে লক্ষ্মীপুজোতেও। পদ্মের দাম কুড়ি টাকা! বাগবাজারের ফুল ব্যবসায়ীরা জানালেন, এক কেজি দোপাটি ফুল ১০০-১২০ টাকা, ঝুরো গাঁদা ফুলের দাম ২০০-২৫০ টাকা কেজিতে বিকিয়েছে। ব্যবসায়ীরা জানান, তিন ফুটের হলুদ রঙের একটি গাঁদা ফুলের মালার দাম ২৫-৩০ টাকা।বাগবাজারের ফুল বিক্রেতা শ্রীরাম ঘোষ বললেন, 'বৃষ্টিতে ফুল পচে গিয়েছে। তার ওপর আমদানি কম, যে কারণে বাড়তি দাম। খদ্দের দাম শুনে পালাচ্ছে।' বিরল জিনের রোগে অকেজো হার্ট, জটিল অস্ত্রোপচারে কিশোরীর প্রাণ বাঁচাল কলকাতা আঁচ পড়েছে ফলের বাজারেও। শহর থেকে শহরতলি— সব জায়গাতেই লক্ষ্মী পুজোর ফল কিনতে গিয়ে চোখ কপালে উঠেছে মানুষের। বাড়ি থেকে হিসেব করে টাকা ও ফর্দ নিয়ে বাজারে গিয়ে সমস্যার এক শেষ। শিয়ালদহ, বাগবাজার, শ্যামবাজার-- সব জায়গাতেই এক অবস্থা।বড় একটা আখ কিনতেই খরচ হচ্ছে ৫০ টাকা! আপেল ১২০-১৫০ টাকা, এক ডজন কাঁঠালি কলা ৬০ টাকা, ন্যাসপাতি ৭০-১২০ টাকা, একটি ঘটের ডাব ৩০ টাকা, বেদানা ৮০-১০০ টাকা, একটি তালশাঁস ৫-৭ টাকা, পানিফল ১১০-১২০ টাকা, বাতাবি লেবু ২৫-৩০ টাকা, এমনই সব দাম। নারকেলের দাম ৩০-৪০ টাকা।ফলবিক্রেতা নারায়ণ পাল বললেন, 'ফলের দাম তেমন বাড়েনি। তাও দাম শুনে ক্রেতারা চমকে উঠছেন।' শ্যামবাজারে লক্ষীপুজোর বাজার করতে এসেছিলেন অনিতা সেন। বললেন, 'একটা মাঝারি সাইজের নারকেলের দাম ৩০-৪০ টাকা। তাই এবছর নাড়ু বাদ। তিল আর নারকেলের রেডিমেড নাড়ু কিনে নিয়ে যাচ্ছি।'লক্ষ্মী পুজোয় খিচুড়ি, পাঁচ রকম ভাজা-সহ ভোগের আয়োজন করতে আনাজের বাজারে গিয়েও ভিরমি খেতে হয়েছে অনেককেই। শীতের ফুলকপি, বাঁধাকপিতে বাজার ভরলেও দাম বেশ চড়া। একেবারে ছোট সাইজের ফুলকপি ৩০ টাকা আর বেঙ্গালুরুর ভাল সাইজের ফুলকপি বিকোচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ভাল মানের বাঁধাকপি ৫০ টাকা কেজি। শশা ৫০, টোম্যাটো ৬০-৭০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০, বোম্বে পটল ৩০ টাকা, সাদা পটল ৫০ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```